পুবের কলম, ওয়েবডেস্কঃ অপেক্ষার অবসান। গোটা উত্তর কলকাতার যোগাযোগের মূল লাইফ লাইন টালা ব্রিজ খুলছে ২২ সেপ্টেম্বর।
আরও পড়ুন:
নবান্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে টালার নবনির্মিত ব্রিজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর কলকাতার সব গুরুত্বপূর্ণ ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয় টালা ব্রিজ ভেঙে নতুন করে নির্মাণ করা হবে।আরও পড়ুন:
২০২০ সালের ফেব্রুয়ারিতে পুরনো টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হয়। ২ বছর ধরে ৪৬৮ কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয় নতুন ব্রিজ। উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ এই ব্রিজ বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন কলকাতাবাসী।
আরও পড়ুন:
পুজোর আগে টালা ব্রিজ খোলার সিদ্ধান্ত নিয়েছিল পূর্ত দফতর, সেই মতো শেষ পর্যন্ত উদ্বোধন হচ্ছে নবনির্মিত টালা ব্রিজ।