১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১৪৫৩ কোটি টাকায় নেইমার আল হিলালে

পুবের কলম প্রতিবেদক: কিছুদিন আগেই সউদি আরবের ক্লাব আল হিলাল লিও মেসিকে বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছিল। প্রায় তিন হাজার কোটি টাকা মেসিকে তারা দিতে চেয়েছিল। যা নিয়ে কম জলঘোলা হয়নি। কিন্তু শেষ পর্যন্ত লিও মেসি আর সেই ক্লাবে না গিয়ে তার চেয়ে কম অঙ্কে চলে গেলেন আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে। এবার পিএসজি ও বার্সেলোনায় মেসির সতীর্থ নেইমারকে পেতে হাত পা ধুয়ে ঝাঁপাল সউদির ক্লাব আল হিলাল। ইতিমধ্যেই নেইমারের কাছে পৌঁছে গিয়েছে ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৪৫৩ কোটি ২৩ লক্ষ টাকা। ইতিমধ্যেই নেইমার ও পিএসজির  কাছে ট্রান্সফার ফি বাবাদ নেইমারকে চেয়েছে আল হিলাল।

নেইমারের সঙ্গে পিএসজির এখনও চুক্তি থাকলেও পিএসজি তাঁকে ছেড়ে দিতে আগ্রহী। বিশেষ সূত্রের খবরস নেইমারও নাকি আল হিলালে যাওয়ার জন্য পা বাড়িয়ে দিয়েছেন। তিনি নাকি আল হিলালের সঙ্গে উল্লিখিত অর্থে চুক্তি করতে ইচ্ছেপ্রকাশ করেছেন। তবে পিএসজি এর জন্য কত ট্রান্সফার ফি নেবে তা অবশ্য জানায়নি ফ্রান্সের ক্লাবটি। এই মুহূর্তে ইউরোপ ছেড়ে দামি ফুটবলাররা এখন সউদি লিগের দিকে পা বাড়াচ্ছেন। যে পথ দেখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সেই পথেই হেঁটেছেন করিম বেঞ্জেমা, সাদিও মানে, ফিরমিনোর মতো প্লেয়াররা। প্রত্যেকেই বিপুল অর্থের খোঁজে সউদি লিগে যোগ দিয়েছেন। খেলেও যাচ্ছেন ভালোভাবেই। তাই নেইমার এবার সউদির ক্লাবের দিকে পা বাড়ানোর জন্য তৈরি হচ্ছেন।

পিএসজি ছেড়ে মেসির যেমন বার্সেলোনায় যাওয়ার বিষয়টি সামনে এসেছিল, নেইমারের ক্ষেত্রেও বার্সেলোনায় যাওয়ার প্রসঙ্গ সামনে এলেও বার্সেলোনা নেইমারকে ফের ফিরে পেতে খুব একটা আগ্রহী নয়। কিন্তু সউদির ক্লাবগুলি এখন ইউরোপের ক্লাবের ফুটবলারদের রেকর্ড অঙ্কে তাদের দলে নেওয়ার ক্ষেত্রে মরিয়া হয়ে উঠেছে। নেইমারও আর আল হিলালকে না করতে পারছেন না।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

শেষ আটে জিম্বাবোয়ে, বিদায় অস্ট্রেলিয়া, টি-২০ বিশ্বকাপে চমক, ইতিহাস নেপালের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৪৫৩ কোটি টাকায় নেইমার আল হিলালে

আপডেট : ১৫ অগাস্ট ২০২৩, মঙ্গলবার