নিউইয়র্ক, ৩০ মে: ফিনিশ দেম। অর্থাৎ ‘খতম কর তাদের’। ইসরাইলি আর্টিরারি শেল বা বোমার গায়ে এই কথা দুটো লিখে দিয়ে এসেছেন ইসরাইলের কট্টর সমর্থক মার্কিন নারী রাজনীতিক নিকি হ্যালি। প্রকাশ্যে সন্ত্রাসের সমর্থন জানাচ্ছেন গণতান্ত্রিক দেশ হিসেবে গর্ব করা আমেরিকার প্রেসিডেন্ট হতে চাওয়া এই নারী। এ হেন ন্যক্কারজনক কাজের প্রতি নিন্দা জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তার এই কাজের জন্য তাকে ‘জাতিবিদ্বেষী’ নরঘাতক হিসেবে অভিহিত করেছে তারা।
আরও পড়ুন:
হিউম্যান রাইটস ওয়াচ-এর প্রাক্তন কর্তা কেনেথ রথ বলেছেন, নিকি দেখালেন তিনি আসলে কী। যেখানে ইসরাইলি বোমায় যোদ্ধাদের চাইতে অনেক বেশি সাধারণ মানুষ মারা যাচ্ছেন, সেখানে তিনি কিনা বোমার গায়ে লিখে দিলেন ফিনিশ দেম! এর চেয়ে তো ‘আমি ইসরাইলের যুদ্ধাপরাধ সমর্থন করি’ লিখে দিলেই পারতেন নিকি! এর মাধ্যমে গাজায় গণহত্যায় আরও উৎসাহ জোগালেন সাউথ ক্যারোলিনা রাজ্যের সাবেক গভর্নর নিকি।
আরও পড়ুন:
https://twitter.com/NikkiHaleyHQ/status/1795519897218281863?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1795519897218281863%7Ctwgr%5Ea8f49f1543b8d96b041c75907911ffc4ac6f0f57%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.rollingstone.com%2Fpolitics%2Fpolitics-news%2Fnikki-haley-finish-them-bomb-israel-gaza-1235028702%2F
আরও পড়ুন:
মার্কিন রাজনীতিতে এক অতি সুপরিচিত নাম নিকি হ্যালি।
প্রথমে রিপাবলিকান দলের হয়ে সাউথ ক্যারোলিনা প্রদেশের গভর্নর হিসেবে ২০১১ থেকে ২০১৭ অবধি দায়িত্ব সামলেছেন। এরপর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে তার মন্ত্রিসভায় জায়গা হয় তার। ২০১৭ সালে রাষ্ট্রসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন নিকি। এবার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন দৌড়ে নেমেছিলেন তিনি। কিন্তু ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত সরে দাঁড়ান।আরও পড়ুন:
গাজায় গত সাত মাসেরও বেশি সময় ধরে সামরিক আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে ইসরাইল।
হামাসকে খতম করার নামে গাজা ভূখণ্ডের এক বিস্তীর্ণ এলাকা কার্যত ধ্বংসস্তুপে পরিণত করেছে ইসরাইলি বাহিনী। এর মধ্যে চলতি সপ্তাহে ইসরাইল সফর করেন নিকি। সফরকালে ইসরাইলি সাংসদ ও রাষ্ট্রসংঘে ইসরাইলের সাবেক রাষ্ট্রদূত ড্যানি ডাননের সঙ্গে লেবানন সীমান্তে ইসরাইলের উত্তরাঞ্চল পরিদর্শনে যান।আরও পড়ুন:
নিকি ইসরাইলের নানা সামরিক পরিকাঠামো খতিয়ে দেখেন। এ সময় সারি সারি সাজানো আর্টিলারি শেলের গায়ে নিকি একটি বেগুনি মার্কার দিয়ে লিখে দেন, ‘ফিনিশ দেম’! অর্থাৎ ‘একেবারে খতম করে দাও ওদের’। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র তথা জো বাইডেন প্রশাসন ইসরাইলে অস্থায়ী যে অস্ত্র রফতানি বন্ধ রেখেছে তারও সমালোচনা করেন নিকি। ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে করা মামলার শুনানি করায় তোপ দাগেন আন্তর্জাতিক বিচার আদালতের বিরুদ্ধেও।
আরও পড়ুন: