পুবের কলম, ওয়েবডেস্কঃ পূর্ব আফগানিস্তানে পাকিস্তান সীমান্তের কাছে এক মর্টার শেল বিস্ফোরণে অন্তত নয় শিশু নিহত এবং চারজন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। নানগারহার প্রদেশের গভর্নরের অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, লালোপার জেলার বাইগানান গ্রামে একটি পুরনো, অবিস্ফোরিত মর্টার শেলের ওপর খাদ্যসামগ্রী বিক্রি করার সময় বিস্ফোরণটি ঘটে।
আরও পড়ুন:
বিবৃতিতে বলা হয়েছে, আহত শিশুদের প্রাদেশিক রাজধানী জালালাবাদের আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আফগানিস্তানে কয়েক দশকের যুদ্ধ-সংঘাতের ফলে দেশটিতে সবচেয়ে বেশি অবিস্ফোরিত ল্যান্ড মাইন এবং অন্যান্য অস্ত্রশস্ত্র রয়েছে। আর প্রায়ই এসব গোলা-বারুদ ফেটে জখম হয় শিশুরা।