পুবের কলম, ওয়েবডেস্ক: মহিলা চিকিৎসকের হিজাব টেনে খুলে দেওয়া নিয়ে গর্জে উঠলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিএসপি সুপ্রিমো মায়াবতী। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, জেডিইউ প্রধানের তাঁর কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করা উচিত। হিজাবকাণ্ডে তীব্র ভাবে বাড়তে থাকা বিতর্কের অবসান ঘটানো উচিত মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
আরও পড়ুন:
উল্লেখ্য, ধর্মীয় রীতি মেনে হিজাব পরে বিহারের এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র নিতে যান এক মুসলিম মহিলা চিকিৎসক।
ওই চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পরই মুসলিম মহিলার মুখে থাকা হিজাব টেনে খুলে দেন মুখ্যমন্ত্রী। সরকারি অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ডে উপস্থিত মন্ত্রী-আমলাদের হাঁসির রোল দেখা যায়। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, মুখ্যমন্ত্রীর এমন পদক্ষেপে কার্যত বিব্রত হন ওই মহিলা চিকিৎসক। ভিডিয়োতে দেখা যায়, মহিলার হিজাব খুলে দেওয়ার পর তিনি অস্বস্তিবোধ করছেন। মঞ্চজুড়ে হাঁসিঠাট্টা দেখে নিজেকে অপমানিতবোধ করছেন মহিলা। গোটা ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে।