তেল আবিব, ২৭ এপ্রিল: আন্তজার্তিক আদালতের নির্দেশকে আগেও বুড়ো আঙুল দেখিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। আন্তজার্তিক চাপের কাছে মাথা নিচু করবে না তেল আবিব, ফের একবার সেই ঔদ্ধত্যই দেখালেন বেঞ্জামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) যে নির্দেশই জারি করুক তাতে ইসরাইলের কিছুই যায় আসে না, স্পষ্ট করলেন ইসরাইলি প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
শুক্রবার নেতানিয়াহুর বলেন, "আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) যে কোনো সিদ্ধান্ত, সে ইসরাইল-হামাস হামলার তদন্তই হোক। আইসিসি-র কোনো সিদ্ধান্তে ইসরাইলি কর্মকাণ্ডে প্রভাব পড়বে না।
বরং একটি বিপজ্জনক নজির স্থাপন করবে।" ইসরাইলি প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, 'আমি থাকা পর্যন্ত, আন্তর্জাতিক অপরাধ আদালতের আত্মরক্ষার মৌলিক অধিকার ক্ষুণ্ন করার মত কোনো পদক্ষেপই ইসরাইল মেনে নেবে না।'আরও পড়ুন:
এদিকে, গত সপ্তাহে ইসরাইলের অন্যতম শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে আইসিসি নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। যা নিয়ে উদ্বিগ্ন ইসরাইল। প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেফতারির ভয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় জরুরি ভিত্তিতে আলোচনা করেছে।
যদিও এবিষয়ে সরকারি কোনও আধিকারিক কোনও মন্তব্য করেননি।আরও পড়ুন:
২০১৫ সালে আইসিসি-র সদস্য হিসেবে নথিভুক্ত হয়েছিল প্যালেস্টাইন। কিন্তু আইসিসি-র সদস্য নয় ইসরাইল। ফলে আন্তজার্তিক অপরাধ আদালত ইসরাইলের বিরুদ্ধে তদন্ত বা কড়া পদক্ষেপ নেওয়ার এক্তিয়ার রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন ওঠে। এবিষয়ে গত অক্টোবর মাসে আইসিসি-র প্রধান প্রসিকিউটর করিম খাঁন বলেছিলেন, "ইসরাইল ও হামাসের যুদ্ধাপরাধের বিচার করার সম্পূর্ণ এখতিয়ার রয়েছে আইসিসি-র।" তিনি আরও বলেছেন, "আইসিসি গাজায় সংগঠিত সব অপরাধের তদন্ত করছে। যারা আইন লঙ্ঘন করবে তাদের জবাবদিহি করা হবে।"