যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হতে চলেছে। এই সময়ের মধ্যে যদি কোনও স্থায়ী সমঝোতা না হয়, তাহলে যুদ্ধবিরতির সময় আর বাড়ানো হবে না— এমনই কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর স্পষ্ট ইঙ্গিত, আলোচনায় অগ্রগতি না হলে ফের যুদ্ধ শুরু হতে পারে।
আরও পড়ুন:
ব্লুমবার্গকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা তিনি দেখছেন না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনও দুর্বল বা অসম্পূর্ণ চুক্তিতে পৌঁছাতে তাড়াহুড়ো করবে না।
বরং আমেরিকার স্বার্থ সুরক্ষিত রেখে একটি কার্যকর ও স্থায়ী সমাধানেই তারা জোর দিচ্ছে।আরও পড়ুন:
চুক্তি ব্যর্থ হলে ফের সামরিক সংঘর্ষ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কি না— এই প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্টভাবে জানান, সমঝোতা না হলে পরিস্থিতি আবার যুদ্ধের দিকেই গড়াতে পারে। ফলে যুদ্ধবিরতির সময়সীমা যত এগিয়ে আসছে, ততই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।
আরও পড়ুন:
এর আগে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের বক্তব্যে কিছুটা অস্পষ্টতা থাকলেও এবার তিনি অনেকটাই অনড় অবস্থান নিয়েছেন। বুধবারের নির্ধারিত সময়সীমাকে সামনে রেখে তাঁর এই কড়া অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।