পুবের কলম, ওয়েবডেস্ক: গতবছরের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়া সংসদ ভবনের উদ্বোধন করেন। লোকসভায় ৮৮৮টি বসার আসন, রাজ্যসভায় ৩৮৪টি বসার জায়গা রয়েছে। যৌথ সংসদীয় অধিবেশনে ১২৭২ জন বসতে সক্ষম। এবার সেই নয়া সংসদকে একটি 'পাঁচতারা জেল' বলে মন্তব্য করলেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা সঞ্জয় রাউত।
নয়া সংসদের গঠন প্রণালীর জন্য কাজ তীব্রভাবে ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।আরও পড়ুন:
বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে শিবসেনা নেতা ক্ষোভ উগরে দিয়ে বলেন, নতুন যে সংসদ ভবন তৈরি করা হয়েছে তা না কাজের উপযোগী, না বসার উপযোগী। এই সংসদ একটি পাঁচতারা জেল, যেখানে বসে কাজ করা যায় না। রাউত আত্মবিশ্বাসের সুরে বলেন, আমরা যখন সরকার গঠন করব তখন আমাদের ঐতিহাসিক পুরনো সংসদ ভবনে অধিবেশন শুরু করব।
আরও পড়ুন:
রাউত মোদিকে কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী ২০২৪ সালের নির্বাচনের জন্য ৪০০ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। কিন্তু ৪০০'র পরিবর্তে ৬০০ নির্ধারণ করা উচিত ছিল, কারণ ৪০০ তো খুবই কম।
আরও পড়ুন:
গত মাসে কৃষক বিক্ষোভ নিয়ে সরব হন রাউত। কৃষকদের ক্রমবর্ধমান আত্মহত্যা নিয়ে মোদি সরকারের নীতির তীব্র সমালোচনা করেন তিনি। রাউত বলেন, কংগ্রেস শাসনকালে শরদ পাওয়ার একজন দক্ষ কৃষিমন্ত্রী ছিলেন, মোদি নিজেই সেটি স্বীকার করেছিলেন। রাউতের মন্তব্য, কৃষকদের যেভাবে আটকানো হচ্ছে তা ঠিক নয়, এখন পর্যন্ত শত শত কৃষক আহত হয়েছেন।