পুবের কলম,ওয়েবডেস্ক: বিরোধী ইন্ডিয়া জোটে থাকতে চেয়ে কংগ্রেসের দুয়ারে আসা মাওলানা বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফ-এর মুখের উপর দরজা বন্ধ করে দিল কংগ্রেস। কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড রাহুল গান্ধি স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, ইউডিএফ দলের সঙ্গে কংগ্রেসের সঙ্গে মিত্রতার আর প্রশ্নই ওঠেনা। শুধু তাই নয়, ইন্ডিয়া জোটেও স্থান হবে না ইউডিএফের।
নয়াদিল্লিতে আয়োজিত ‘দ্য কনক্লেভ ২০২৩’-এ যোগ দিয়ে এমন মন্তব্য করেন রাহুল গান্ধি।আরও পড়ুন:
এআইইউডিএফ-কংগ্রেসের মধ্যে মিত্রতা সম্পর্কে রাহুল গান্ধির মন্তব্য অসমের রাজনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ এই দুই দলের মধ্যে কখনও গোপন, কখনও প্রকাশ্যে মিত্রতা রাজ্য রাজনীতিকে প্রভাবিত করে আসছিল।