মোল্লা জসিমউদ্দিন: মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আইনজীবীদের তরফে বেআইনি নির্মাণে নির্দেশের উপর ৩ টি আবেদন জমা পড়ে।তবে এদিন বিচারপতি মামলার শুনানির জন্য এই আবেদন গুলি গ্রহণ করেননি।গার্ডেনরিচের ঘটনার পর এবার বেআইনি নির্মাণের ক্ষেত্রে কড়া অবস্থান নিল উচ্চআদালত।
আরও পড়ুন:
বেআইনিভাবে নির্মাণ ভাঙার নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা বলেন, -'বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোনও মামলাই শুনব না। যে আদালতই নির্দেশ দিক সেটাই থাকবে।আগে মানুষের জীবন সুরক্ষিত হোক। আদালত এই ধরণের মামলায় কোনও হস্তক্ষেপ করবে না'।আরও পড়ুন:
এদিন এজলাসে এই সংক্রান্তু তিনটি মামলার আবেদন করেন আইনজীবীরা। তিনটি মামলাই গ্রহণ করেননি বিচারপতি।গার্ডেনরিচে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ এর কাছাকাছি । গত সোমবার রাত পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল ধ্বংসস্তূপে তল্লাশি চালায়।
তাদের অনুমান, এখনও জনা কয়েক চাপা পড়ে থাকতে পারে ধ্বংসস্তূপের তলায়।আরও পড়ুন:
এদিকে এই ঘটনার তদন্তভার নিয়েছে লালবাজারের হোমিসাইড শাখা। পুলিশ ওই নির্মীয়মাণ বাড়ির প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে গ্রেফতার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এক অংশীদারের নাম পেয়েছে পুলিশ। তাঁর খোঁজ চলছে। তিনি পালিয়ে যেতে পারেন কিংবা চাপা পড়ে থাকতে পারেন বলে পুলিশের অনুমান।