পুবের কলম প্রতিবেদক: বুধবার গভীর রাতে মীনাখাঁর বামনপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। তারপরেই ৬ বছরের জন্য শাহজাহানকে সাসপেন্ড করার কথা ঘোষণা করে শাসক দল তৃণমূল। বিরোধী শিবির বিজেপির দাবি, এটা লোকদেখানো পদক্ষেপ। তবে, বিরোধীদের ওই দাবিকে একেবারেই ভিত্তিহীন দাবি করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিরোধীরা কি বলছে জানি না। তবে দল যেটা করেছে, সেটা লোকদেখানো নয়।
দল যেটা করে সেটা দলের নিয়ম অনুযায়ী হয়। আমাদের দল পদক্ষেপ নিয়েছে। যেরকম সব ক্ষেত্রেই নেয় সেরকমই পদক্ষেপ নিয়েছে।আরও পড়ুন:
একইসঙ্গে, দশ তারিখে তৃণমূলের ব্রিগেডের দিন সন্দেশখালিতে বিজেপির সভা প্রসঙ্গে ফিরহাদ বলেন, তৃণমূলের দেখাদেখি অনেকেই করে। পশ্চিমবঙ্গকে দেখে অনেকেই করে।
তৃণমূল আজ যা ভাবে বাকি দলগুলি তা পরের দিন ভাবে।আরও পড়ুন:
এদিকে, বিজেপি নেতা শিশির বাজোরিয়ার মতে, ৫৫ দিন ধরে শেখ শাহজাহান পশ্চিমবঙ্গ পুলিশের একটা নিরাপদ ঘরে ছিলেন। তিনি সেই অর্থে পলাতক ছিলেন না। আইনের সামনে পলাতক ছিলেন। আজকে শুনলাম এডিজি দক্ষিণবঙ্গ খুব ভালোভাবে বোঝালেন স্থগিতাদেশ ছিল। আদালত এসআইটি স্থগিত করেছিল। এসআইটি স্থগিত করা আর তদন্ত স্থগিত করা এক নয়।