মুজাফফরনগর ২৫অক্টোবর:
আরও পড়ুন:
উত্তরপ্রদেশের শিক্ষা বিভাগ মুজাফফরনগর জেলার এক ডজনেরও বেশি মাদ্রাসাকে নোটিশ জারি করেছে।নোটিশে বলা হয়েছে যে তারা যথাযথ নিবন্ধন ছাড়াই কাজ করছে । তাদের নথিপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের মাদ্রাসাগুলি খোলা থাকলে প্রতিদিন ১০,০০০ টাকা জরিমানা করা হবে।
আরও পড়ুন:
সরকারি কর্মকর্তাদের মতে, উত্তরপ্রদেশে প্রায় ২৪,০০০ মাদ্রাসা রয়েছে, যার মধ্যে ১৬০০০ সরকার অনুমোদিত বা স্বীকৃত এবং ৮,000টি অননুমোদিত বা স্বীকৃতিবিহীন। যে মাদ্রাসাগুলিকে নোটিশ জারি করা হয়েছে তাদের আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে তাদের প্রাসঙ্গিক নথিপত্র জমা দিতে বলা হয়েছে,না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই
আরও পড়ুন:
নোটিশে বলা হয়েছে, “যদি মাদ্রাসাগুলোকে স্বীকৃতি ছাড়া কাজ করতে দেখা যায়, তাহলে তাদের প্রতিদিন ১0,000 টাকা জরিমানা করা হবে।”
আরও পড়ুন:
মুজাফফরনগর বেসিক শিক্ষা অধিকারিক (বিএসএ) শুভম শুক্লা বলেছেন, জেলা সংখ্যালঘু বিভাগ তার অফিসকে জানিয়েছে যে এখানে পরিচালিত শতাধিক মাদ্রাসার নিবন্ধন বা স্বীকৃতি নেই এবং তারা নিয়মের বিরুদ্ধে কাজ করছে।
আরও পড়ুন:
মাদ্রাসাগুলিতে দেওয়া নোটিশের কঠোর সমালোচনা করে ভারতীয় মুসলমানদের সংগঠন জমিয়ত উলামা-ই-হিন্দ, ইউপি শিক্ষা বিভাগের আদেশকে "বেআইনি" বলে অভিহিত করেছে।
আরও পড়ুন:
জমিয়ত উলেমা-ই-হিন্দের উত্তরপ্রদেশ ইউনিটের সেক্রেটারি মাওলানা জাকির হুসেন বলেছেন, রাজ্যের মাদ্রাসাগুলিকে "কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করার জন্য তাদের অবৈধ নোটিশ প্রদান করে হয়রানি করা হচ্ছে।মাদ্রাসাগুলি শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা প্রদান করছে, তারা প্রতিদিন ১0,000 টাকা জরিমানা দিতে পারবে না।”
আরও পড়ুন:
এদিকে, লখনউয়ের একজন সরকারি কর্মকর্তার মতে, রাজ্যের প্রায় ৪,000 মাদ্রাসা বিদেশী তহবিল পাওয়ার জন্য স্ক্যানারের আওতায় রয়েছে।রাজ্য সরকার ৪,000 মাদ্রাসা তদন্ত করার জন্য একটি তিন সদস্যের বিশেষ তদন্ত দল (সিট) গঠন করেছে, এসআইটি পরীক্ষা করবে যে তাদের প্রাপ্ত অর্থ সন্ত্রাসবাদ বা জোরপূর্বক ধর্মান্তরকরণের মতো কোনও বেআইনি কার্যকলাপে ব্যবহৃত হয়েছে কিনা।জমিয়ত উলেমা-ই-হিন্দের উত্তরপ্রদেশ ইউনিট এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে মন্তব্য করেছে ।