পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি (অনগ্রসর শ্রেণি) শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলির বৈধতা নিয়ে তৈরি হওয়া জট আপাতত কিছুটা কাটল। কলকাতা হাই কোর্টের সাম্প্রতিক নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সোমবার, প্রধান বিচারপতি বি আর গবইয়ের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ হাই কোর্টের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে জানিয়ে দেয়, পরবর্তী শুনানি পর্যন্ত হাই কোর্টের রায় কার্যকর থাকবে না।
আরও পড়ুন:
এই রায়ের ফলে আপাতত রাজ্যে ওবিসি শংসাপত্র প্রাপ্ত আবেদনকারী ও ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া অব্যাহত থাকবে।