পুবের কলম প্রতিবেদক: লোকসভা নির্বাচনের আগে এক সপ্তাহে তিন বার বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ১ মার্চ এবং ২ মার্চ বঙ্গ সফরে আসতে পারেন মোদী। দলীয় সূত্রে খবর, ওই দুই দিন রাজ্যের দুই লোকসভা কেন্দ্র আরামবাগ এবং কৃষ্ণনগরে সভা করতে পারেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
এর আগে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লি থেকে জানিয়েছিলেন, সব কিছু ঠিক থাকলে আগামী ৬ মার্চ বারাসতের কাছারি মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপি সূত্রে খবর, ওই সভায় সন্দেশখালির ‘নির্যাতিতা’-দের উপস্থিত করানো হবে।
আলাদা মঞ্চ করে বসানো হবে তাঁদের। সেখানে মুখ ঢেকে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন তাঁরা।আরও পড়ুন:
রাজ্য বিজেপি সূত্রে খবর, ১ মার্চ আরামবাগ এবং ২ মার্চ কৃষ্ণনগরে সভা করতে পারেন মোদী। রাজ্য বিজেপির নেতারা জানাচ্ছেন, এই বিষয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে কথাবার্তাও হয়েছে। তবে, আগে থেকে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। এখন দেখার বিষয়, নিজের ভাষণে মোদি সন্দেশখালি সহ আর কোন কোন বিষয়কে তুলে ধরেন।