পুবের কলম ওয়েব ডেস্ক: মঙ্গলবার বিহারের কোনও সরকারি হাসপাতালে মিলবে না চিকিৎসা পরিষেবা।ডাক্তার নার্স কাউকেই পাওয়া যাবে না এদিন।সোমবার একথা জানানো হয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
আরও পড়ুন:
সম্প্রতি বিহারে বারবার রোগী মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে ডাক্তারদের নির্যাতনের ঘটনা সামনে এসেছে।
পূর্ণিয়ার একটি সরকারি হাসপাতালে ডা. রাজেশ পাসওয়ানকে নির্মমভাবে মারধর করা হয়।এই ঘটনার প্রতিবাদেই মঙ্গলবার কর্মবিরতির কথা ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।আরও পড়ুন:
এই কর্মবিরতির জেরে মঙ্গলবার সমস্যায় পড়বেন বিহারের মানুষজন।
আরও পড়ুন:
আইএমএ বিহার চ্যাপ্টারের প্রাক্তন প্রেসিডেন্ট ডা. অজয় কুমার জানিয়েছেন, আগামী ২২ নভেম্বর নতুন করে বৈঠক করা হবে ও আন্দোলনের রুপরেখা ঠিক করা হবে। চিকিৎসকদের প্রয়োজনীয় সুরক্ষা দিতে হবে, এই দাবিতেই আন্দোলনে নামছে আইএমএ বলে জানান ডা. অজয়।
আরও পড়ুন: