"
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক:পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিজের মুখে হামলার কথা স্বীকারও করেছেন। এ সময় হামলার একমাত্র লক্ষ্যবস্তু ইমরান খান এবং এর সঙ্গে আর কেউ জড়িত নয় বলে দাবি করেছেন ওই যুবক।
আরও পড়ুন:
পাকিস্তানি সাংবাদিক সৈয়দ তালাত হুসেইনের শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, গ্রেফতার হওয়া ওই ব্যক্তি বলছেন, ইমরান খান জনগণকে বিভ্রান্ত করছিলেন।
সেটি সহ্য করতে না পেরেই তিনি পিটিআই প্রধানকে হত্যার চেষ্টা করেন।আরও পড়ুন:
https://twitter.com/TalatHussain12/status/1588156256484827141?s=20&t=6xDpKpbpfFkDLGY97rhbDw
আরও পড়ুন:
অভিযুক্ত যুবক বলেন, আমি তাকে হত্যা করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি শুধু ইমরান খানকেই মারতে চেয়েছিলাম আর কাউকে নয়।
আরও পড়ুন:
এই হামলায় আর কেউ জড়িত কি না জানতে চাইলে হামলাকারী বলেন, আমার সঙ্গে আর কেউ নেই। আমি একা।
আরও পড়ুন:
বৃহস্পতিবার পাকিস্তানের পূর্বাঞ্চলে একটি লংমার্চে নেতৃত্ব দেওয়ার সময় ইমরান খানের গাড়ির কনভয় লক্ষ করে গুলি চালনার ঘটনা ঘটে। এসময় পায়ে গুলিবিদ্ধ হন পিটিআই প্রধান। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
আরও পড়ুন: