পুবের কলম ওয়েবডেস্ক :
ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত শনিবার বলেছেন, শুক্রবার তাঁর করা ‘তেলাপোকা’ মন্তব্য, যা ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে, তা গণমাধ্যমের একাংশ বিকৃতভাবে উদ্ধৃত করেছে।
আইনি সংবাদ ওয়েবসাইটগুলোর প্রতিবেদন অনুযায়ী, প্রধান বিচারপতি সূর্যকান্ত এক বিবৃতিতে বলেছেন, “ একটি তুচ্ছ মামলার শুনানির সময় আমার দেওয়া মৌখিক মন্তব্যকে গণমাধ্যমের একাংশ যেভাবে বিকৃতভাবে উদ্ধৃত করেছে, তা পড়ে আমি ব্যথিত।”
তিনি বলেন, “আমি বিশেষভাবে তাদেরই সমালোচনা করেছিলাম, যারা জাল ও ভুয়ো ডিগ্রির সাহায্যে বার (আইন পেশা)-এর মতো পেশায় প্রবেশ করেছে। একই ধরনের ব্যক্তিরা গণমাধ্যম, সামাজিক মাধ্যম এবং অন্যান্য মহৎ পেশাতেও গোপনে প্রবেশ করেছে, আর তাই তারা পরজীবীর মতো,” ।
শুক্রবার, দিল্লির কিছু আইনজীবীর সম্ভাব্য জাল আইন ডিগ্রির বিষয়ে সিবিআই তদন্তের হুঁশিয়ারি দিয়ে প্রধান বিচারপতি বলেছিলেন: “সমাজে ইতিমধ্যেই পরজীবী রয়েছে যারা ব্যবস্থার ওপর আক্রমণ করে, আর আপনারা তাদের সঙ্গে যোগ দিতে চান?
ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত শনিবার বলেছেন, শুক্রবার তাঁর করা ‘তেলাপোকা’ মন্তব্য, যা ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে, তা গণমাধ্যমের একাংশ বিকৃতভাবে উদ্ধৃত করেছে।
আইনি সংবাদ ওয়েবসাইটগুলোর প্রতিবেদন অনুযায়ী, প্রধান বিচারপতি কান্ত এক বিবৃতিতে বলেছেন, “গতকাল একটি তুচ্ছ মামলার শুনানির সময় আমার দেওয়া মৌখিক মন্তব্যকে গণমাধ্যমের একাংশ যেভাবে বিকৃতভাবে উদ্ধৃত করেছে, তা পড়ে আমি ব্যথিত।”
তিনি বলেন ,“আমি বিশেষভাবে তাদেরই সমালোচনা করেছিলাম, যারা জাল ও ভুয়া ডিগ্রির সাহায্যে বার (আইন পেশা)-এর মতো পেশায় প্রবেশ করেছে। একই ধরনের ব্যক্তিরা গণমাধ্যম, সামাজিক মাধ্যম এবং অন্যান্য মহৎ পেশাতেও গোপনে প্রবেশ করেছে, আর তাই তারা পরজীবীর মতো।"
শুক্রবার, দিল্লির কিছু আইনজীবীর সম্ভাব্য জাল আইন ডিগ্রির বিষয়ে সিবিআই তদন্তের হুঁশিয়ারি দিয়ে প্রধান বিচারপতি বলেছিলেন: “সমাজে ইতিমধ্যেই পরজীবী রয়েছে যারা ব্যবস্থার ওপর আক্রমণ করে, আর আপনারা তাদের সঙ্গে যোগ দিতে চান? তরুণরা তেলাপোকার মতো। তারা কোন চাকরি পায় না এবং এই পেশায় তাদের কোন স্থান নেই।”
তিনি আইনজীবী ও আবেদনকারী সঞ্জয় দুবেকে উদ্দেশ্য করে কথা বলছিলেন।
প্রধান বিচারপতি আরও বলেছিলেন,“তাদের মধ্যে কেউ গণমাধ্যম হয়, কেউ সামাজিক মাধ্যম হয়, কেউ আরটিআই কর্মী হয় এবং কেউ অন্য কর্মী হয়। তারা সবাইকে আক্রমণ করতে শুরু করে। ”
শনিবার দেওয়া বিবৃতিতে প্রধান বিচারপতি বলেন: “আমি আমাদের দেশের যুবকদের সমালোচনা করেছি, এই কথা বলা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি শুধু আমাদের বর্তমান ও ভবিষ্যৎ মানবসম্পদ নিয়েই গর্বিত নই, ভারতের প্রত্যেক যুবক আমাকে অনুপ্রাণিত করে। এটা বলা অত্যুক্তি হবে না যে, ভারতীয় যুবকদের আমার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে এবং আমিও তাদের একটি উন্নত ভারতের স্তম্ভ হিসেবে দেখি।”