২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্যথানাশক ওষুধ ‘মেফটাল’ শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে, সতর্কতা কেন্দ্রের

পুবের কলম, ওয়েবডেস্ক : পেনকিলার বা ব্যথানাশক ওষুধ ‘মেফটাল’ শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে, সতর্কতা জারি করল কেন্দ্র সরকার।
ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন (আইপিসি) একটি ওষুধ নিরাপত্তা সতর্কতা জারি করেছে। স্বাস্থ্য মন্ত্রকের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হল আইপিসি। এই সংশ্লিষ্ট সংস্থাটি ভারতে তৈরি, বিক্রি, খাওয়া সমস্ত ওষুধের মান নির্ধারণ করে থাকে। আইপিসি রোগীদের ব্যথানাশক মেফটালের প্রতিকূল প্রতিক্রিয়া নিরীক্ষণ করার পরামর্শ দিয়েছে। গত ৩০ নভেম্বর এই সতর্কতা জারি করা হয়।

মেফটাল ওষুধ মহিলাদের ঋতুস্রাব চলাকালীন ব্যথা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, দেহে প্রদাহ, জ্বর, দাঁতের ব্যথায় দেওয়া হয়ে থাকে। কমিশন তার সতর্কতায় জানিয়েছে, ফার্মাকোভিজিল্যান্স প্রোগ্রাম অফ ইন্ডিয়া (পিভিপিএল) ডাটাবেস থেকে প্রতিকূল ওষুধের প্রতিক্রিয়াগুলির একটি প্রাথমিক বিশ্লেষণের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। সেই সঙ্গে জানানো হয়েছে, যদি মানুষ ওষুধ সেবনের পরে কোনও ধরনের বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীণ হন, তাহলে কমিশনের পিভিপিএল-এর অধীনে জাতীয় সমন্বয় কেন্দ্রে বিষয়টি রিপোর্ট করতে হবে। ওয়েবসাইটি হল-www.ipc.gov.in । পাশাপাশি হেল্প লাইন নাম্বারটি হল ১৮০০-১৮০-৩০২৪।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইউনূস সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতির বিস্ফোরক অভিযোগ: ‘আমায় বারবার অপমান করা হয়েছে’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্যথানাশক ওষুধ ‘মেফটাল’ শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে, সতর্কতা কেন্দ্রের

আপডেট : ৭ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার