পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিনের দেশপ্রেমিক ও স্বাধীনতাকামী গায়িকা দালাল আবু আমনেহকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার সমর্থনে পোস্ট করার পর যুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে সোমবার রাতে ইসরাইলের বিখ্যাত নাজারেথ শহরের বাড়ি থেকে আমনেহকে গ্রেফতার করা হয়। তার ইনস্টাগ্রামে তিন লাখের বেশি ফলোয়ার রয়েছে। ইসরাইলি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে।
আরও পড়ুন:
অ্যামনেহের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেষ দুটি পোস্ট গাজায় কাজ করা দাতব্য সংস্থার সঙ্গে যুক্ত ছিল।
তিনি লেখেন, স্রষ্টা, আমাকে সাহায্য করুন। সৃষ্টিকর্তা ছাড়া কেউই বিজয়ী হতে পারে না। তিনিই একমাত্র জয়ী। আবু আমনেহ দুই সন্তানের মা। এর আগে তিনি ইসরাইলি বসতি স্থাপনকারী গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মামলা দায়ের করেছিলেন। নাজারেথে জন্মগ্রহণ করা এই গায়িকা একজন স্নায়ুবিজ্ঞানী এবং ফিলিস্তিনের স্বাধীনতা প্রসঙ্গে তার দেশাত্মবোধক গান ‘এহনে ফ্লেস্টিনিয়া’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।