০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শান্তির ধর্ম ইসলাম, মানবতার শিক্ষা দেয় ইসলাম: মহরমের জলসায় একেএম ফারহাদ

পুবের কলম প্রতিবেদক: মহরম উপলক্ষ্যে রবিবার নুরানী মাহফিল অনুষ্ঠিত হয় শাসনের আন্দুলিয়াতে। এদিন ধর্মীয় জুলুসে উপস্থিত ছিলেন, মুহম্মদ আব্দুল কাইউম নাদবী, মুহম্মদ সাহিনুর হোসেন, হাফেজ মাওলানা মোস্তাক, পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ বাখতেয়ারি, মুহম্মদ সফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মনজুরুল মাসুদ, নসিবুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: মহরম: কাশ্মীরি মর্সিয়া বিশ্বাস, দুঃখ ও সংস্কৃতির কাব্যিক প্রকাশ

এদিন জুলুসে বক্তব্য রাখেন রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ।  মহরমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ১৪০০ বছর আগে আরব দেশের কারবালা প্রান্তরে হজরত মহম্মদের নাতি ইমাম হোসেনকে হঠাৎই এক অসম লড়াইয়ের সম্মুখীন হতে হয়। মরুপ্রান্তরে অবরুদ্ধ অবস্থায় তৃষ্ণায় কাতর হয়ে বেশ কয়েকজন শিশু ও মহিলা-সহ সপরিবারে তিনি প্রাণ হারান। সেই দিনটি ছিল হিজরি মহরম মাসের ১০ তারিখ। মুসলিম সম্প্রদায় প্রতি বছর এই তারিখে মহরম পালনের মধ্যে দিয়ে সেদিনের ওই নির্মম ও হৃদয়বিদারক ঘটনাকে স্মরণ করে। ধর্মপ্রাণ মুসলিমগণ নামাজ পাঠ, কোরান পাঠ, দরিদ্র অসহায়দের দানের মধ্য দিয়ে নীরব শ্রদ্ধা পালন করে থাকেন। গ্ৰামের ছেলেদের এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা অত্যন্ত আনন্দদায়ক। যা আগামী দিনগুলোতে আরও বেশি কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

আরও পড়ুন: মুহাররমে সামাজিক কর্মসূচিতে ফারহাদ

আরও পড়ুন: মহরমে ড্রাম বাজানোর সময়সীমা নিয়ে পুলিশ কে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ হাইকোর্টের
ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কৃষকদের জন্য ‘ডেথ ওয়ারেন্ট’, বার্নালার র‍্যালিতে মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শান্তির ধর্ম ইসলাম, মানবতার শিক্ষা দেয় ইসলাম: মহরমের জলসায় একেএম ফারহাদ

আপডেট : ৩০ জুলাই ২০২৩, রবিবার