পুবের কলম,ওয়েবডেস্ক: মণিপুর ইস্যুতে উত্তাল হয়েছে সংসদ। সেই প্রেক্ষিতে আজ জবাবি ভাষণ দিচ্ছেন নরেন্দ্র মোদি। কিন্তু ভাষণের ৫০ মিনিট পার, এখনও মণিপুর নিয়ে নীরব কেন মোদি? ট্যুইটে প্রশ্ন তৃণমূলের
ওয়াক-আউট করলেন লোকসভার বিরোধী সাংসদরা। 'মোদী শেম শেম' স্লোগান তুললেন তাঁরা। তা দেখে মোদির খোঁচা, লোককে শোনাতে পারেন। কিন্তু নিজেদের শোনার ধৈর্য নেই।
গালি দাও, পালিয়ে যাও। অপশব্দ বল, পালিয়ে যাও।
১) ‘মণিপুরের মা-বোনেদের বলতে চাই যে আমরা আপনাদের সঙ্গে আছি’ জবাব মোদির।
২) মণিপুরে যা যা পদক্ষেপ করা হচ্ছে, তাতে শীঘ্রই শান্তির সূর্যোদয় হবে মণিপুরে। মণিপুরে মা-বোনেদের বলতে চাই যে দেশ আপনাদের সঙ্গে আছি। সকলে মিলে আমরা আপনাদের সঙ্গে আছি।
৩) মণিপুরের পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবে কাল কথা বলেছেন অমিত শাহ।
কোনও রাজনীতি করেননি। দেশবাসীকে ভরসা দেওয়ার চেষ্টা করেছেন। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৪) বিরোধী জোটের আর্থিক নীতির কোনও ঠিক-ঠিকানা নেই। নির্বাচনে জেতার জন্য উলটো-পালটা ঘোষণা করা হচ্ছে। বিরোধীরা দেউলিয়া হওয়ার গ্যারান্টি দেবে। অর্থনীতিকে ডুবিয়ে দেওয়ার গ্যারান্টি দেবে বিরোধীরা।
দু'অঙ্কের মুদ্রাস্ফীতির গ্যারান্টি দেবে বিরোধীরা। নীতি পঙ্গুতার গ্যারান্টি দেবে বিরোধীরা। তোষামদের গ্যারান্টি দেবে বিরোধীরা। পরিবারতন্ত্রের গ্যারান্টি দেবে বিরোধীরা। হিংসা ও আতঙ্কের গ্যারান্টি দেবে বিরোধীরা। ভারতকে ২০০ বছর পিছিয়ে দেওয়ার গ্যারান্টি দেবে বিরোধীরা।
৫) শিলিগুড়ির সঙ্গে উত্তর-পূর্ব ভারতের যে সংযোগস্থল আছে, তা বিচ্ছিন্ন করে দেওয়ার সওয়াল করে আসছে টুকড়ে টুকড়ে গ্যাং। মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
https://twitter.com/narendramodi/status/1689602061456056320?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1689602061456056320%7Ctwgr%5Eaffca8b363d50bcd07f099772d42696943cfdddc%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbengali.abplive.com%2Fnews%2Fpm-narendra-modi-speech-today-live-updates-parliament-rahul-gandhi-manipur-issue-bjp-lok-sabha-1000036
শেষ আপডেট:
১০ আগস্ট ২০২৩, ১৩:২৮