পুবের কলম,ওয়েবডেস্ক:গাজার হাসপাতালে নৃশংস হামলার জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, 'গাজার আল আহলি আরব হাসপাতালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘হাসপাতালে বোমা নিক্ষেপের মতো অমানবিক ঘটনার সঙ্গে কারা যুক্ত সেটা চিহ্নিত করা দরকার।
’https://twitter.com/narendramodi/status/1714551508535296439?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1714551508535296439%7Ctwgr%5E5e50bdf4cdbe3051103f1bfc87174c42ffbf30bc%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.latestly.com%2Findia%2Fnews%2Fgaza-hospital-attack-pm-narendra-modi-expresses-shock-254800.html
আরও পড়ুন:
উল্লেখ্য, মঙ্গলবার রাতে গাজার শরণার্থী ভর্তি হাসপাতালে অতর্কিত বোমা ফেলে ইসরাইল বাহিনী। রোগী এবং চিকিৎসক ও চিকিৎসা কর্মী মিলিয়ে নিহতের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। আহত গণনাতীত। সংশ্লিষ্ট ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে।
তাতে গলা মেলালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আরও পড়ুন:
ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। ১২ দিনে পদার্পণ করেছে এই যুদ্ধ। মৃত্যুপুরী দুই দেশ। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, অধিকৃত গাজায় এখনও পর্যন্ত ৪০০০ হাজার মানুষ ‘শহিদ’ হয়েছেন, আহত ১৩ হাজার ছুঁই ছুঁই। অন্যদিকে ইসরাইলে ১৪০০ মানুষ নিহত ও ৪৩৯৯ জন যুদ্ধে আহত হয়েছেন।
আরও পড়ুন: