পুবের কলম ওয়েবডেস্ক: টানা দশটি ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছিল ভারতীয় দল। দেশবাসীকে হতাশ কবে ফাইনালে অষ্ট্রেলিয়ার কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। ভারতের ফাইনালে ওঠার পিছনে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মুহাম্মদ শামি। প্রতিযোগিতায় ২৪টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকাবিও হয়েছেন তিনি। ফাইনালে হারের পরে হতাশ শামি জানিয়েছেন, এই হার হজম করা কঠিন।
ম্যাচের পরে ড্রেসিংরুমে কেঁদে ফেলনে বাংলার পেসার। তখন তাঁকে সান্ত্বনা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সেই ছবি পোস্ট করেছেন শামি। যেখানে দেখা যাচ্ছে, ম্যাচের শেষে ভারতীয় ড্রেসিংরুমে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে কান্নায় ভেঙে পড়েন শামি। তখন তাঁকে নিজের বুকে টেনে নেন প্রধানমন্ত্রী। ছবি পোস্ট করে শামি লিখেছেন, ‘সাজঘরে এসে আমাদের মনোবল বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আমরা ফের কামব্যাক করব।’ রবিবার অষ্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় মাঠে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ম্যাচের পরে নিজ দলের প্রশংসা করে মোদি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লেখেন, ‘প্রিয় টিম ইন্ডিয়া, পুরো প্রতিযোগিতা তোমরা দারুন স্পিরিটের সঙ্গে খেলেছ। নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে তোমরা পুরো দেশকে গর্বিত করেছ। সবসময় তোমাদের পাশে থাকব।’ পাশাপাশি অজিদের কাছে হারের পরে সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে শামি লিখেছেন, ‘তুমি কিছু জিতবে, কিছু হারবে। আমাদের এই হারটা হজম করা খুব কঠিন। এই দলের জন্য গর্বিত। সবসময় পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ ও ভালোবাসা জানাই। এই ভাবে সমর্থন করে যেও।’আরও খবর
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যেসব শীর্ষ ব্যক্তিকে হারিয়েছে ইরান
১১ ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোলেন অভিষেক
জয়পুরে বিক্ষোভ চলাকালীন চড়-থাপ্পড়, আক্রান্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ
মার্কিন হামলায় ভারতীয় নাবিকদের 'নিষ্ঠুর হত্যাকাণ্ডের' বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নীরবতার নিন্দা জানিয়েছে কংগ্রেস
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ব্রিটেন
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল ব্রিটেন
বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের নিষেধাজ্ঞার অনুরোধ
বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের নিষেধাজ্ঞার অনুরোধ
রাজ্যজুড়ে শুরু তিন দিনের জনকল্যাণ শিবির, কী কী পরিষেবা মিলছে?
রাজ্যজুড়ে শুরু তিন দিনের জনকল্যাণ শিবির, কী কী পরিষেবা মিলছে?
অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলা: গ্রেফতার প্রাক্তন বিজেপি বিধায়ক সুরেশ রাঠোর
অঙ্কিতা ভান্ডারি হত্যা মামলা: গ্রেফতার প্রাক্তন বিজেপি বিধায়ক সুরেশ রাঠোর
বিশ্বকাপে নিষিদ্ধ রেফারি আরতান ওমরকে পুরো পারিশ্রমিক দেবে ফিফা
বিশ্বকাপে নিষিদ্ধ রেফারি আরতান ওমরকে পুরো পারিশ্রমিক দেবে ফিফা
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর