পুবের কলম,ওয়েবডেস্ক: মক্কার গ্র্যান্ড মসজিদে পবিত্র উমরাহ পালন শেষে মদিনার মসজিদে নববীতে ছুটে যান অনেক মুসলিম। সেখানে রয়েছে নবী হযরত মুহাম্মদ সা.র কবর। তবে এখন থেকে হঠাৎ করে গিয়েই কেউ নবী সা.র রওজা মোবারক জিয়ারত করতে পারবেন না।
আরও পড়ুন:
এর জন্য আগাম অনুমতি নিতে হবে।
এই নিয়ম চালু করেছে সউদি আরব। নবী সা.র কবর জিয়ারতে আগ্রহী মুসলিমদের আগেই কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া মসজিদে নববীতে প্রবেশের জন্যও চালু হয়েছে নতুন নিয়ম। এখন থেকে ছোট ব্যাগ নিয়ে কেউ মসজিদে নববীতে প্রবেশ করতে পারবেন না। তবে মসজিদের বাইরে লকারে সেগুলো রেখে যাওয়া যাবে।আরও পড়ুন:
মসজিদের ভেতরে বা বাইরে কোথাও বড় ব্যাগ রাখার অনুমতি নেই। অর্থাৎ, মসজিদে নববীরে ভেতরে তো দুরের কথা, বাইরের লকারেও বড় ব্যাগ রাখা যাবে না। এর আগে, উমরাহযাত্রীদের পবিত্র কাবা শরিফ চত্বরে না ঘুমানোর অনুরোধ জানিয়েছে সউদি আরবের উমরাহ ও হজমন্ত্রক।
আরও পড়ুন:
মন্ত্রকের বিবৃতিতে বলা হয়, ‘ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফ চত্বরে অলস সময় কাটানো বা ঘুমানো এই স্থানের নিয়মের পরিপন্থী। অতএব হে আল্লাহর অতিথিরা, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কাবা চত্বরের করিডোর, প্রার্থনাকক্ষ, হাঁটার পথ এবং প্রতিবন্ধীদের জন্য তৈরি গাড়িগুলোর ওপর অলস সময় কাটানো এবং নিদ্রা থেকে বিরত থাকুন।’