২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ কলকাতায় পোষ্যের হাট বসানোর প্রস্তাব

পুবের কলম প্রতিবেদক গ্যালিফ স্ট্রিটের মতো দক্ষিণ কলকাতায় পোষ্যের হাট বসানোর প্রস্তাব দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। রবিবার গ্যালিফ স্ট্রিটের পোষ্য হাটে বাগবাজার শখের হাট ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতির তরফে বার্ষিক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানেই প্রধান অতিথি হিসেবে ছিলেন অরূপ বিশ্বাস কুণাল ঘোষ। আয়োজকরা মন্ত্রীর হাতে তুলে দেন কুকুরছানা, পাখি। গ্যালিফ স্ট্রিটের হাটে এত ধরনের পোষ্য, গাছের সমারোহ দেখে আপ্লুত মন্ত্রী। তাঁর প্রস্তাব, দক্ষিণ কলকাতাতেও এবারের শীতে এরকম পোষ্যের হাট বসানো হোক। ল্যাব্রডর, লাসা, হাস্কি, পমেরিয়ান , এমনই হাজার প্রজাতির কুকুরছানা । সাদা, কালো, লালচে, ধূসর , নানা রং তাদের শরীরের।
বাগবাজার শখের হাট ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতির তরফে এদিন আয়োজন করা হয়েছিল বার্ষিক রক্তদান শিবিরের। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ।
মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘আমি কলকাতায় ছোট থেকেই আছি, কিন্তু এই হাটে কখনও আসা হয়নি। জানতামই না যে এত বড় হাট বসে এখানে। দক্ষিণ কলকাতাতেও এবার শীতে ২ দিনের জন্য এই হাট বসুক। জায়গা আমি ঠিক করে দেব।’

আরও পড়ুন: দক্ষিণ কলকাতায় মালা রায় ও নির্বেদ রায়ের উপস্থিতিতে চিত্রকলা কর্মশালা

আরও পড়ুন: Breaking: করোনা আক্রান্ত রাজ্যের বিদ্যুতমন্ত্রী অরূপ বিশ্বাস

সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণ কলকাতায় পোষ্যের হাট বসানোর প্রস্তাব

আপডেট : ২৮ অগাস্ট ২০২২, রবিবার