পাটনা, ২৭ মার্চ: সংসদের চলতি অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল পেশ করা হবে কিনা তা নিয়ে জোরদার চর্চার আবহে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সারা দেশজুড়ে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হল। প্রতিবাদ কর্মসূচির সূচনা হয়েছে বিহারের পাটনা থেকে। ওই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন আরজেডি প্রেসিডেন্ট লালু প্রসাদ যাদব এবং তাঁর পুত্র বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব।
আরও পড়ুন:
এছাড়া উপস্থিত ছিলেন আরজেডির প্রাক্তন ও বর্তমান বিধায়করা।
সূত্রের খবর, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আয়োজিত পাটনায় ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন মুসলিম সংগঠন উপস্থিত ছিল। যেমন, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডের ইমারাত শরীয়াহ, জমিয়াত-উলেমা-ই-হিন্দ, জমিয়াত আহলে হাদিস, জমিয়াত-ই-ইসলামি হিন্দ-সহ বেশ কয়েকটি সংগঠন। প্রতিবাদে সামিল হন বহু সাধারণ মানুষও।আরও পড়ুন:
আরও পড়ুনঃ চিত্রগ্রাহক গিন্ডে আর্থিক তছরুপ, প্রতিবাদে সভাপতির পদত্যাগ
আরও পড়ুন:
প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়ে লালুপ্রসাদ যাদব বলেন, ‘আমরা সর্বতোভাবে সাম্প্রদায়িক শক্তির বিরোধিতা করব। আরজেডি বরাবরই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব।
ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে। কারণ ওয়াকফ সংশোধনী বিল কেন্দ্রীয় সরকারের অগণতান্ত্রিক পদক্ষেপ। বিজেপি আসলে ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে’।আরও পড়ুন:
অন্যদিকে, লালুপুত্র তেজস্বী যাদব বলেছেন, ‘আমরা ক্ষমতায় থাকি কিংবা না থাকি তা গুরুত্বপূর্ণ নয়। সবক্ষেত্রেই আমরা ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ করব। যে সমস্ত রাজনৈতিক দল এই বিলটিকে সমর্থন করছে ওরা ক্ষমতালোভী’। প্রসঙ্গত, পাটনায় ধরনায় যোগদানকারীদের মধ্যে ছিলেন জন সূরজ নেতা প্রশান্ত কিশোর, আজাদ সমাজ পার্টির প্রেসিডেন্ট চন্দ্রশেখর আজাদ, সমাজবাদী পার্টির সাংসদ মৌলানা মোহিবুল্লাহ প্রমুখ।
আরও পড়ুন:
https://youtu.be/kLBzZojZQdk