পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ও ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে ইউরোপজুড়ে পদযাত্রা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, উত্তর আয়ারল্যান্ড, ইতালি, সুইৎজারল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ডসহ আরও বেশকয়েকটি ইউরোপীয় দেশে ফিলিস্তিনের পক্ষে জনসমাগম ঘটেছে। রবিবার লন্ডনের পোর্টল্যান্ড প্লেসসহ বিভিন্ন সড়কে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। গাজা যুদ্ধে ব্রিটিশ সরকারের কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভকারীরা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানায়।
তা ছাড়া ‘স্টপ দ্য জেনোসাইড ইন গাজা’, ‘সিজফায়ার’, ‘এন্ড টু দ্য সিজ অব গাজা’ বলে স্লোগান দিতে থাকে লন্ডনের বিক্ষোভকারীরা। এদিকে জার্মানির রাজধানী বার্লিনে ‘ফ্রিডম ফর প্যালেস্টাইন’ শীর্ষক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিক্ষোভকারীরা গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের আহ্বান জানায়। তা ছাড়া দেশটির ফ্রাংকফুর্ট, মিউনিখ, ডুসেলডর্ফ ও সারব্রুকেন শহরেও বিক্ষোভ হয়। এদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত বিক্ষোভে গাজা ইস্যুতে ম্যাক্রোঁ সরকারের অবস্থানের সমালোচনা করা হয়। বিক্ষোভকারীরা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠাসহ গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানায়। এছাড়া গাজার প্রতি সংহতি প্রকাশে জেনেভা, মিলান, কোপেনহেগেন ও হেলসিঙ্কির মতো ইউরোপীয় শহরেও মিছিল হয়। ইসরাইল-বিরোধী বিক্ষোভ হয়েছে আমেরিকার নিউ ইয়র্কেও।ফিলিস্তিনের সমর্থনে ইউরোপজুড়ে বিক্ষোভ
ইমামা খাতুন
প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৬
আরও খবর
জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর বার্তায় সাড়া, গণপরিবহণে যাতায়াতের ইঙ্গিত অগ্নিমিত্রার
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই চলল বুলডোজার, শুরু তিলজলার বেআইনি বিল্ডিং ভাঙার কাজ
প্রার্থনার সময় গাইতে হবে "বন্দে মারতম" গান, স্কুলগুলিকে নির্দেশ বিকাশ ভবনের
সরকারের সংখ্যালঘু সম্পর্কিত সব সংস্থা ও দফতরের মেয়াদ শেষের নোটিফিকেশন
গভীর রাতে বাস স্টপে একা দাঁড়িয়ে মহিলা পুলিশ কমিশনার, একে একে এগিয়ে এল ৪০ পুরুষ, তারপর যা ঘটল......
গভীর রাতে বাস স্টপে একা দাঁড়িয়ে মহিলা পুলিশ কমিশনার, একে একে এগিয়ে এল ৪০ পুরুষ, তারপর যা ঘটল......
উত্তরপ্রদেশে "নো ভেহিকেল ডে", সপ্তাহে ১ দিন সরকারি গাড়ি বন্ধের নির্দেশ
উত্তরপ্রদেশে "নো ভেহিকেল ডে", সপ্তাহে ১ দিন সরকারি গাড়ি বন্ধের নির্দেশ
আস্থা ভোটে জিতে স্বস্তিতে বিজয়, সমর্থন পেলেন জয়লতিতার দলের বিধায়কদেরও
আস্থা ভোটে জিতে স্বস্তিতে বিজয়, সমর্থন পেলেন জয়লতিতার দলের বিধায়কদেরও
একাধিক ভাতা বাড়িয়ে দ্বিগুণ করার সিদ্ধান্ত, বড় পদক্ষেপ রাজ্য সরকারের
একাধিক ভাতা বাড়িয়ে দ্বিগুণ করার সিদ্ধান্ত, বড় পদক্ষেপ রাজ্য সরকারের
এডিএমকের ২৫ জন বিধায়কদের সমর্থনে আস্থা ভোটে জয়ী বিজয়, তামিলনাড়ুতে স্থায়ী হল টিভিকে সরকার
এডিএমকের ২৫ জন বিধায়কদের সমর্থনে আস্থা ভোটে জয়ী বিজয়, তামিলনাড়ুতে স্থায়ী হল টিভিকে সরকার
নন্দীগ্রাম ছাড়লেও উন্নয়নের প্রতিশ্রুতি অটুট, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রাম ছাড়লেও উন্নয়নের প্রতিশ্রুতি অটুট, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
সর্বাধিক পাঠিত
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী, নেতা থেকে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী , যাত্রা.......
তামিলনাড়ুতে জট কাটল, সমর্থন বামেদের, মুখ্যমন্ত্রী হওয়ার পথে বিজয়
মাধ্যমিকে প্রথম দশে নরেন্দ্রপুরের ৭ ছাত্র
ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় মাধ্যমিকের অষ্টম স্থানাধিকারী জয়নগরের মৈনাক
শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতায় কড়া নিরাপত্তা, কোন কোন রাস্তা বন্ধ থাকবে?
শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতায় কড়া নিরাপত্তা, কোন কোন রাস্তা বন্ধ থাকবে?
সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছিল এলাকায়, ডাকাতির আগেই পুলিশের অ্যাকশন, জয়নগরে গ্রেফতার ৩
সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছিল এলাকায়, ডাকাতির আগেই পুলিশের অ্যাকশন, জয়নগরে গ্রেফতার ৩
উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ৩৫ টি এনকাউন্টার, পুলিশের গুলিতে নিহত ৩ দুষ্কৃতী
উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ৩৫ টি এনকাউন্টার, পুলিশের গুলিতে নিহত ৩ দুষ্কৃতী
ভাঙড়ে ফের রাজনৈতিক সংঘর্ষ, আহত একাধিক, আটক ৪
ভাঙড়ে ফের রাজনৈতিক সংঘর্ষ, আহত একাধিক, আটক ৪
মেধাতালিকায় ১১ কৃতী, নজর কাড়ল নরেন্দ্রপুর-জয়নগর-সোনারপুর