পুবের কলম,ওয়েবডেস্ক: সরকারি ইংরেজি মডেল মাদ্রাসা, স্কুল সহ বিভিন্ন দফতরের নিয়োগের দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। দীর্ঘদিন ধরে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান না থাকার ফলে নিয়োগের বিভিন্ন কাজ আটকে রয়েছে। আর এতে ক্ষোভ তৈরি হয়েছে চাকরিপ্রার্থী মহলে।
আরও পড়ুন:
পিএসসিতে থাকেন একজন চেয়ারম্যান। আর ৬ থেকে ৭ জন সদস্য।
এখন চেয়ারম্যান নেই। পাশাপাশি রয়েছেন মাত্র ২ জন সদস্য। এর ফলে ডব্লউবিসিএস থেকে শুরু করে রাজ্য সিভিল সার্ভিসের একাধিক পরীক্ষার ইন্টারভিউ থমকে রয়েছে।আরও পড়ুন:
পিএসসির চেয়ারম্যান নিয়োগের দাবিতে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। এবার তার দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন মামলাকারীর আইনজীবী শামীম আহমেদ।
আরও পড়ুন:
এদিন তিনি প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত এই মামলার শুনানি করে নিষ্পত্তি প্রয়োজন। পিএসসিতে ৬ থেকে ৭ জন মেম্বার থাকার কথা। কিন্তু বর্তমানে পিএসসিতে মেম্বার রয়েছেন মাত্র দু’জন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে চেয়ারম্যানের পদ। আদালতে তিনি আরও বলেন, চেয়ারম্যান নিয়োগ না হওয়ায় বহু পরীক্ষার ইন্টারভিউ আটকে রয়েছে। ফলে সমস্যা পড়ছেন চাকরি প্রার্থীরা। এরপরই দ্রুত শুনানির আশ্বাস দেয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।