পুবের কলম, ওয়েবডেস্ক: অসমের জনতাত্ত্বিক কাঠামো বদলে যাওয়া নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিশিং জনগোষ্ঠীর একটি সভায় উপস্থিত হয়ে তিনি অভিযোগ করেন, গত ২০ বছরের কংগ্রেস শাসনে অসমের সাতটি গুরুত্বপূর্ণ জেলা আজ অনুপ্রবেশকারী অধ্যুষিত হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষকে আবারও বিজেপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
অনুপ্রবেশ সমস্যার স্থায়ী সমাধান হিসেবে আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান অমিত শাহ। তিনি বলেন, "যদি আপনারা অনুপ্রবেশকারীদের রুখতে চান, তবে আবারও বিজেপিকে সমর্থন দিন। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলেই এই প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হবে।" মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করে শাহ জানান, বর্তমান সরকার অনুপ্রবেশকারীদের আটকাতে দৃঢ়প্রতিজ্ঞ এবং এই লড়াইয়ে জনগণের রাজনৈতিক সমর্থনই হবে সবচেয়ে বড় শক্তি।