পুবের কলম প্রতিবেদক: এই বছর মাসিক ‘আহলে হাদীস’ পত্রিকা ৫০ বছরে পা দিল। সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সুফিয়া প্রকাশনীর স্টলে। সেই অনুষ্ঠানে বিশেষ সংখ্যার অনুষ্ঠানিক উদ্বোধন করেন পুবের কলম-এর সম্পাদক তথা প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান। এ দিন আহলে হাদীস পত্রিকার বিশিষ্ট লেখকদের সংবর্ধনাও দেওয়া হয়।
লেখকদের স্মারক তুলে দেন আহমদ হাসান ইমরান ও পত্রিকার কর্মকর্তারা। এ দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমদাদুল হক, সানাউল্লাহ উমরী, নসরুল বারী, খাইরুল বারী, শামীমা সুলতানা, মজাহার আলী, নজরুল ইসলাম প্রমুখ।আরও পড়ুন:
প্রসঙ্গত, মরহুম হাফেজ আইনুল বারী একজন পন্ডিত ব্যক্তি ছিলেন। তাঁর সম্পাদনায় আহলে হাদীস পত্রিকা প্রকাশিত হত।
তিনি কুরআন শরীফ-এর বাংলা তাফসীরও করেছেন। একইসঙ্গে ইসলাম সম্পর্কে লিখেছেন বেশ কিছু বই। ১৯৭২ সালে প্রথম আরএনআই নম্বর সহ প্রকাশিত হয় আহলে হাদীস পত্রিকা। এ বছর ৫০ বছরে পা দিয়েছে। সেই উপলক্ষেই এ দিন বিশেষ অনুষ্ঠান হয়