পুবের কলম ওয়েবডেস্ক : আহমেদাবাদ দুর্ঘটনার পরে তিনদিনও কাটেনি। ফের দুর্ঘটনা ঘটল আকাশপথে। গুজরাতের পরে এবার আরেক বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডে। রবিবার সকালে সেখানেই বিপর্যয় ঘটল।

কেদারনাথ ধাম থেকে গৌরীকুণ্ড যাওয়ার পথে উত্তরাখণ্ডে হেলিকপ্টার ভেঙে পড়েছে।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সোস্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আজ সকালে আরেকটি বেসামরিক বিমান দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। এবার উত্তরাখণ্ড থেকে, কেদারমাথ-গৌরীকুুণ্ড- গুপ্তকাশী অঞ্চলে।

হেলিকপ্টারটিতে একজন শিশু, পাইলটসহ মোট ৭ জন আরোহী ছিলেন। আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করছি।

উল্লেখ্য, কপ্টারে তীর্থযাত্রীরাই ছিলেন বলে জানা গিয়েছে। হিউম্যান এরর, যান্ত্রিক ত্রুটি নাকি খারাপ আবহাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। রবিবার সন্ধে পর্যন্ত মৃতের সংখ্যা সম্পর্কে সরকারি হিসেবে কিছু জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে কারুরই বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।