পুবের কলম ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় হস্তক্ষেপ করল না । আপাতত হস্তক্ষেপ না করলেও রাজ্যকে এই বিষয়ে হলফনামা দিতে বলেছে । ২০১০ সালে ওবিসি তালিকাভুক্তদের অধিকার বজায় থাকার কথা হলফনামায় জানাতে বলা হয়েছে রাজ্যকে।পরের সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে।কলেজে ভর্তি প্রক্রিয়ায় নিয়ম না মেনে ভর্তি প্রক্রিয়া চলছে বলে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। মামলাকারীদের অভিযোগ, “ওবিসি-এ এবং ওবিসি -বি ভাগ করে কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে। চলতি মাসেই ওবিসির সাম্প্রতিক তালিকার উপর স্থগিতাদেশ দেয় আদালত। তারপরেও কলেজে ভর্তি নেওয়া হচ্ছে’।
আদালতের নির্দেশের পরে শ্রেণিবিন্যাস স্থগিত রাখার হয়েছে। এই মামলায় রাজ্য সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে। বৃহস্পতিবার এই মামলা আদালতে উঠলে রাজ্য জানায়, “হাইকোর্ট (১৭ জুন ওবিসির নতুন বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট । আগামী ৩১ জুলাই পর্যন্ত অন্তর্র্বতী স্থগিতাদেশ বহাল থাকবে’। আদালত এই নির্দেশ দেওয়ার পরে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভর্তি এবং নিয়োগের ক্ষেত্রে ওবিসির শ্রেণিবিন্যাস করা হবে না। আগের নিয়মেই ভর্তি প্রক্রিয়া চলছে’।তবে নির্দেশ দেওয়া হয়েছে, আবেদনপত্রে ‘ক্যাটেগরি’ উল্লেখ করা যাবে না।আবেদনকারীরা জানান, “ ১৭ জুন হাইকোর্ট পাঁচটি সরকারি বিজ্ঞপ্তিতে অন্তর্র্বতী স্থগিতাদেশ জারি করেছিল। কিন্তু ৭০ হাজারের বেশি আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে, এমনকি রাজ্য সরকারি পোর্টালে ওবিসি ক্যাটেগরি অনুযায়ী আবেদন নেওয়া হয়েছে। ৬৬টি গোষ্ঠীর ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করা হয়নি। নিয়োগের ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করা হয়নি’। তাঁদের অভিযোগ, এতে আদালতের নির্দেশ লঙ্ঘিত হয়েছে।তবে এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানায়, “আপাতত কোনও ক্যাটেগরি ধরে আবেদন গৃহীত হবে না’। বিচারপতি মান্থা জানান, ‘আবেদন চলুক। যদি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে, তখন সেই অনুযায়ী দেখা হবে। পুরো ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা যুক্তিযুক্ত নয়।’ বিচারপতিদের এও জানান, “ যারা আবেদন করছেন তাদের আবেদন করতে দিন। এখনই তাঁরা কোনও নির্দেশ দেবেন না, কেন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে। তাঁদের নির্দেশ খারিজ করে দিতে পারে’।রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল জানান,”রাজ্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে। ২৪ জুন উচ্চ শিক্ষা দফতরের পোর্টালে আপডেট আপলোড করা হয়েছে। এখনই ভর্তি হয়নি, ফলে কারও অধিকার ক্ষুণ্ণ হয়নি।এদিকে আবেদনকারীদের যুক্তি, “ক্যাটেগরি উল্লেখ থাকলে ভবিষ্যতে আসন সংরক্ষণে জটিলতা তৈরি হবে। তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন, মেরিট লিস্ট প্রকাশের (৫ জুলাই) সময় বিভ্রান্তি তৈরি হতে পারে’।সব বক্তব্য শুনে ডিভিশন বেঞ্চ জানায় , “আপাতত সমস্ত ক্যাটেগরি আবেদন করতে পারবে, তবে কোনও ক্যাটেগরি উল্লেখ করা যাবে না। আদালত এই পর্যায়ে বিষয়টিতে হস্তক্ষেপ করছে না’। অবমাননার অভিযোগে জবাবদিহি করতে সংশ্লিষ্ট পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। আগামী ৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ।ওবিসি নিয়ে আদালত অবমাননা মামলায় হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ
চামেলি দাস
প্রকাশিত:
২৬ জুন ২০২৫, ১৫:০২
আরও খবর
OBC Certificate case: তারিখ পে তারিখ, ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল শুনানি
ওবিসি জট কাটতেই প্রকাশিত রাজ্যের জয়েন্টের মেধাতালিকা, প্রথম দশে কারা...?
কলেজে ভর্তির পোর্টালে ওবিসি নিয়ে আদালত অবমাননা! আজ শুনানি?
স্থগিতাদেশের পরেও কেন চালু কলেজে ভর্তির পোর্টাল? ওবিসি নিয়ে আদালত অবমাননা মামলা হাইকোর্টে
ওবিসি সংরক্ষণে ফের ধাক্কা রাজ্যের, হাইকোর্টে উঠল আদালত অবমাননার মামলা
ওবিসি সংরক্ষণে ফের ধাক্কা রাজ্যের, হাইকোর্টে উঠল আদালত অবমাননার মামলা
ওবিসি শংসাপত্র বাতিল মামলায় হাই কোর্টের অন্তর্বর্তী রায়: কলেজ ভর্তি ও চাকরির নিয়োগে কোনও বাধা নেই
ওবিসি শংসাপত্র বাতিল মামলায় হাই কোর্টের অন্তর্বর্তী রায়: কলেজ ভর্তি ও চাকরির নিয়োগে কোনও বাধা নেই
ওবিসি বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ আদালতের, প্রশ্নের মুখে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া
ওবিসি বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ আদালতের, প্রশ্নের মুখে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া
BREAKING, ওবিসি মামলায় নয়া জট, হাইকোর্টে নতুন মামলা, তড়িঘড়ি নয়া ওবিসি তালিকা প্রকাশের অভিযোগ
BREAKING, ওবিসি মামলায় নয়া জট, হাইকোর্টে নতুন মামলা, তড়িঘড়ি নয়া ওবিসি তালিকা প্রকাশের অভিযোগ
সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে এসসি, এসটি ও ওবিসি কোটায় স্থগিতাদেশ বোম্বে হাইকোর্টের
সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে এসসি, এসটি ও ওবিসি কোটায় স্থগিতাদেশ বোম্বে হাইকোর্টের
ওবিসি নির্ণয়ে খুশি অনগ্রসর হিন্দু-মুসলিমরা, ধন্যবাদ দিলেন মুখ্যমন্ত্রীকে
ওবিসি নির্ণয়ে খুশি অনগ্রসর হিন্দু-মুসলিমরা, ধন্যবাদ দিলেন মুখ্যমন্ত্রীকে
সর্বাধিক পাঠিত
"গরুর গায়ে হাত বোলালে কমে রক্তচাপ" গোমাতা নিয়ে ফের মন্তব্য দিলীপের
৫ থেকে ৯ জুন গভীর রাতে বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজ, বিকল্প পথে চলবে যানবাহন
পুলিশের তৎপরতায় কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ কুখ্যাত সমাজ বিরোধী
৫০০ টাকা নিয়ে বিবাদের জেরে দলিত ব্যক্তিকে খুন, ১৯ পর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইউপির আদালতের
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
মিড ডে মিলে অনিয়মের অভিযোগ, বারুইপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
পুনেতে বিষমদ কাণ্ডে মৃত ১৮, গ্রেপ্তার ৮
পুনেতে বিষমদ কাণ্ডে মৃত ১৮, গ্রেপ্তার ৮
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
কঙ্গোয় ইবোলায় মৃত্যু বেড়ে ১৩১, সতর্ক ভারত, একাধিক পদক্ষেপ কেন্দ্রের
আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় নজর: সীমান্তে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের
আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় নজর: সীমান্তে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের
মার্কিন যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৫