পুবের কলম,ওয়েবডেস্ক: বিশ্বসেরা বেসরকারি ইসলামি ব্যাঙ্ক হিসেবে ‘ওয়ার্ল্ডস বেস্ট ইসলামিক ফিন্যানশিয়াল ইনস্টিটিউট অ্যাওয়ার্ড ২০২৩’ পুরস্কার লাভ করেছে কাতারের দুখান ব্যাঙ্ক। বেসরকারি ব্যাঙ্ক হিসেবে অসাধারণ সেবা প্রদান করায় ব্যাঙ্কটিকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থনীতিবিষয়ক ম্যাগাজিন ‘গ্লোবাল ফাইন্যান্স’ এই পুরস্কার ঘোষণা করেছে। কাতার স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তির মাধ্যমে একটি পাবলিক শেয়ার হোল্ডিং কম্পানিতে সফল রূপান্তরের পর এই পুরস্কার লাভ করল ব্যাঙ্কটি।
দুখান ব্যাঙ্ক কাতারের একটি নেতৃস্থানীয় বেসরকারি ইসলামি ব্যাঙ্ক। দক্ষ পরিচালনা, নিরাপদ বিনিয়োগ, উচ্চ মুনাফা ও নির্বিঘ্ন উন্নত সেবার জন্য প্রতিষ্ঠানটির সুনাম রয়েছে। ‘গ্লোবাল ফাইন্যান্স’ একটি শীর্ষ স্থানীয় আন্তর্জাতিক পত্রিকা এবং শিল্প বিশ্লেষক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতিবছর ১৫০টিরও বেশি দেশের আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ের ব্যাঙ্কসহ অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিষেবা বিশ্লেষণ করে পুরস্কার প্রদান করে। এ ক্ষেত্রে তারা প্রযুক্তি, নেতৃত্ব, ব্রান্ডিং, গ্রাহকের আস্থা, স্থিতিশীলতা ইত্যাদি বিষয় বিবেচনা করে থাকে। এ বছর সেসব প্রতিষ্ঠানকেই পুরস্কৃত করা হয়েছে, যেগুলো ইসলামি বিনিয়োগের প্রবৃদ্ধিতে অবদান রেখেছে, যারা শরিয়াহসম্মত পদ্ধতিতে আধুনিক উপায়ে গ্রাহকের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে এবং যারা ভবিষ্যৎ বিনিয়োগের ভিত্তি রচনার মাধ্যমে প্রবৃদ্ধির নিরাপদ পথ তৈরি করেছে। দুখান ব্যাঙ্কের ভারপ্রাপ্ত গ্রুপ সিইও আহমেদ হাশিম বলেন, ‘টানা দ্বিতীয়বারের মতো বিশ্বসেরা বেসরকারি ইসলামি ব্যাঙ্ক হিসেবে পুরস্কার জিতে আমরা খুবই গর্বিত। আমি এই অর্জনকে উৎসর্গ করতে চাই আমাদের কঠোর পরিশ্রমী দলের প্রতিটি সদস্যকে।’বিশ্বসেরা বেসরকারি ইসলামি ব্যাঙ্ক দুখান
ইমামা খাতুন
প্রকাশিত:
৩ মে ২০২৩, ১৫:১৩
আরও খবর
শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতায় কড়া নিরাপত্তা, কোন কোন রাস্তা বন্ধ থাকবে?
ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় মাধ্যমিকের অষ্টম স্থানাধিকারী জয়নগরের মৈনাক
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী, নেতা থেকে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী , যাত্রা.......
ভারতে কবে ঢুকবে বর্ষা? জানাল আবহাওয়া দফতর
সমাজের জন্য কাজ করতে চায়, মাধ্যামিকে দশম অয়নকে নিয়ে উৎসবের মেজাজ বারাসতে
সমাজের জন্য কাজ করতে চায়, মাধ্যামিকে দশম অয়নকে নিয়ে উৎসবের মেজাজ বারাসতে
বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, ঘোষণা করলেন শাহ
বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, ঘোষণা করলেন শাহ
প্রকাশিত হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফলাফল, হাইমাদ্রাসায় রাজ্যে যুগ্মভাবে প্রথম মোঃ মুস্তাক নাজ়িম ও শাহান আখতার
প্রকাশিত হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফলাফল, হাইমাদ্রাসায় রাজ্যে যুগ্মভাবে প্রথম মোঃ মুস্তাক নাজ়িম ও শাহান আখতার
দীর্ঘ প্রতীক্ষার অবসান, স্থায়ী উপাচার্য পাচ্ছে রাজ্যের তিন বিশ্ববিদ্যালয়
দীর্ঘ প্রতীক্ষার অবসান, স্থায়ী উপাচার্য পাচ্ছে রাজ্যের তিন বিশ্ববিদ্যালয়
বাংলায় বিজেপি সরকার গঠনের তোড়জোড়, কলকাতায় অমিত শাহ
বাংলায় বিজেপি সরকার গঠনের তোড়জোড়, কলকাতায় অমিত শাহ
সর্বাধিক পাঠিত
‘ফান্টা স্টাইলে ফূর্তির ভিডিও ভাইরাল!’ যোগীর ‘সিংঘম’ আইপিএসকে ‘বাবুয়া’ কটাক্ষ মহুয়ার
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী, নেতা থেকে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী , যাত্রা.......
আদালতের নির্দেশ না মেনেই ৩৫০ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল
তামিলনাড়ুতে জট কাটল, সমর্থন বামেদের, মুখ্যমন্ত্রী হওয়ার পথে বিজয়
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
মাধ্যমিকে প্রথম দশে নরেন্দ্রপুরের ৭ ছাত্র
মাধ্যমিকে প্রথম দশে নরেন্দ্রপুরের ৭ ছাত্র
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় মাধ্যমিকের অষ্টম স্থানাধিকারী জয়নগরের মৈনাক
ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় মাধ্যমিকের অষ্টম স্থানাধিকারী জয়নগরের মৈনাক
দ্বিতীয় দফার নির্বাচন: নিরাপত্তায় কঠোর কমিশন, চালু হলো কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন