পুবের কলম ওয়েবডেস্কঃ আফগানিস্তানে মার্কিন সেনার ২০ বছরের অবস্থান শুধু ধ্বংস আর মৃত্যুলীলা কে তরান্বিত করেছে, ভালো কিছু দিতে পারেনি। এমনটাই বলেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি।
আরও পড়ুন:
তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠানরত সাংহাই শীর্ষ সম্মেলনের মাঝে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন ইরানি প্রেসিডেন্ট।
আরও পড়ুন:
তিনি বলেন, আফগানিস্তানে গত বিশ বছর ধরে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর যে সেনা উপস্থিতি ছিল তার ফলাফল হিসেবে ধ্বংসযজ্ঞ, লক্ষ লক্ষ মানুষের উদ্বাস্তু হওয়া এবং গণহত্যা ছাড়া ভালো কিছু ঘটেনি।
আরও পড়ুন:
মার্কিন অবৈধ দখলদারিত্বের কারণে আফগানিস্তানের হাজার হাজার নর-নারীর পাশাপাশি ৩৫ হাজারের বেশি শিশু নিহত হয়েছে বলেও রায়িসি উল্লেখ করেন।
আরও পড়ুন:
প্রেসিডেন্ট রায়িসি বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মধ্যদিয়ে আফগান জনগণের সামনে জনপ্রিয় সরকার গঠন ও দেশটিতে শান্তি প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এসেছে। আঞ্চলিক স্থিতিশীলতার প্রতিষ্ঠার ক্ষেত্রেও একই রকমের সুযোগ তৈরি হয়েছে।
আরও পড়ুন:
বৈঠকে ইমরান খান বলেন, আফগানিস্তানে সাফল্যের সঙ্গে একটি অংশগ্রহনমূলক গঠন করতে ইরান ও পাকিস্তানকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, একটি নিরাপদ এবং স্থিতিশীল আফগানিস্তান আঞ্চলিক ও সারা বিশ্বের জন্য লাভজনক।