পুবের কলম ওয়েবডেস্ক : মাছের গায়ে লেখা সৃষ্টিকর্তা আল্লাহর নাম। ইন্টারনেটে 'কুরআন ফিস' বলে সার্চ দিলে এই মাছের ছবি পাওয়া যায়। মাছের গায়ে আরবি হরফে স্পষ্ট লেখা আল্লাহর নাম। মাছটিকে কেউ কেউ চিনলেও তা বহু পরিচিত ও বহু চর্চিত নয়। উত্তরপ্রদেশে বুলন্দশহর জেলার অ্যাকোরিয়ামের মধ্যে বাড়ছে হলুদ অস্কার প্রজাতির এই মাছটি। তার গায়ে একদিকে ‘আল্লাহ' অন্যদিকে ‘মুহাম্মদ’লেখা।
হঠাৎ করে এই ছবিটি ভাইরাল হয়েছে। যোগী রাজ্যে যেখানে প্রতিদিন 'গেরুয়া হিন্দুত্ব', মতান্তরে 'বিদ্বেষী হিন্দুত্বের' চাষ হচ্ছে, সেখানে 'আল্লাহর' নাম লেখা মাছ নিয়ে যে বাড়তি চর্চা হবে তা নিয়ে বিস্ময়ের কিছু নেই।আরও পড়ুন:
মাছ পালনের বিশেষ আগ্রহ রয়েছে কোতওয়ালি শহরের বাসিন্দা অঙ্কুশ সিংঘর। ১০ বছর ধরে কাজটি করছেন তিনি । বছর তিনেক আগে এই অস্কার প্রজাতির মাছটি কিনে এনেছিলেন অঙ্কুশ। অ্যাকোরিয়ামে অন্যান্য মাছের সঙ্গে বেড়ে উঠেছিল সেই মাছ ।
একটু বড় হতেই মাছের শরীরে ফুটে ওঠে কয়েকটি অক্ষর। মাছের গায়ে আরবি হরফে কী লেখা ফুটে উঠছে, তা অবশ্য তিনি বুঝে উঠতে পারেননি।আরও পড়ুন:
যদিও আরবি ও উর্দু হরফ একই রকম হওয়ার কারণে অমুসলিমরা অনেকেই আরবিকে উর্দু কিংবা উর্দুকে আরবি বলে ভুল করেন। অঙ্কুশ তেমনই মাছের গায়ের লেখাকে উর্দু মনে করেন। এমন হরফ তারা উর্দুতেই দেখেছেন। ফলে যারা উর্দু জানেন তাদের ডেকে আনেন তিনি।
সকলেই দেখেন মাছের একদিকে লেখা রয়েছে 'আল্লাহ' অন্যদিকে 'মুহাম্মদ।'আরও পড়ুন:
এই মাছটির দাম উঠেছে ৫ লক্ষ টাকা। অস্কার প্রজাতির এই 'কুরআন ফিস' দেখতে রোজ ভিড় জমাচ্ছেন বহু মানুষ। কিনতেও চাইছেন অনেকে। কিন্তু মাছটি বিক্রি করতে নারাজ অঙ্কুশ। তাঁর দাবি, “বাড়িতে যখন আল্লাহর নাম স্বাক্ষরিত মাছ এসেছে, টাকার বিনিময়ে তখন তা বিক্রি করব না।”