পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে “বাঘিনী” আখ্যা দিলেন জম্মু-কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি। শুক্রবার তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো “খুব সাহসী” এবং তিনি কোনওভাবেই আত্মসমর্পণ করবেন না।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এদিন মুফতি বলেন, জম্মু-কাশ্মীরে ইডি-সহ বিভিন্ন তদন্ত সংস্থার তল্লাশি এখন “স্বাভাবিক ঘটনা” হয়ে গিয়েছে। তবে এখন গোটা দেশেই ইডি দিয়ে ভয় দেখানো হচ্ছে।" তিনি আরও বলেন, “যখন ৩৭০ ধারা বাতিল হল, যখন তল্লাশি চলল এবং যখন তিন জন মুখ্যমন্ত্রীকে কারাগারে পাঠানো হল, তখন অধিকাংশ রাজনৈতিক দল নীরব ছিল। আজ সেই অভিজ্ঞতা সমগ্র দেশ দেখছে।
” তিনি এখানে নিজে, ফারুক আব্দুল্লাহ ও ওমর আব্দুল্লাহর আটক হওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন। পিডিপি প্রধানের মন্তব্য, “আমি আশাবাদী যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সাহসী। তিনি বাঘিনী। তিনি কার্যকরভাবে লড়াই করবেন এবং আত্মসমর্পণ করবেন না।”