পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। তিনি উত্তরপ্রদেশের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
আরও পড়ুন:
শনিবার রাত ৯ টা ১৫ মিনিটে লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট-গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাতের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় লেখেন, 'আমি যে কতটা শোকস্তবদ্ধ তা ভাষায় প্রকাশ করতে পারবোনা। কল্যাণ সিংজি..রাষ্ট্রনায়ক, বর্ষীয়ান প্রশাসক, তৃণমূল স্তরের নেতা। উত্তরপ্রদেশের উন্নয়নে উনি অভাবনীয় অবদান রেখে গিয়েছেন।তাঁর ছেলে রাজবীর সিংয়ের সঙ্গে কথা বলেছি। সমবেদনা জানিয়েছি। ওম শান্তি!"