পুবের কলম, ওয়েবডেস্ক: গোরু চোর সন্দেহে উন্মত্ত জনতার হামলায় প্রাণ হারালেন এক ব্যক্তি। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। সোমবার রাতে অসমের কোকরাঝাড় জেলার গৌরী নগর-মাশিং রোডে এই নৃশংস ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত ও আহতরা সকলেই একটি সড়ক নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
গাড়িটি উলটে যাওয়ার পর জনতা আরোহীদের ওপর চড়াও হয় এবং গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এর ফলে আরোহীরা মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন।
পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় শিখনা জওহলাও বিস্মৃত ওরফে রাজা নামের এক ব্যক্তি মারা যান। তিনি ওই এলাকার সড়ক নির্মাণ প্রকল্পের ঠিকাদার মোরান্দা বসুমাতারির জামাতা বলে জানা গিয়েছে। আহত চারজন—প্রভাত ব্রহ্মা, যুবরাজ ব্রহ্মা, সুনীল মুর্মু এবং মহেশ মুর্মু বর্তমানে কোকরাঝাড় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, প্রভাত ব্রহ্মার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।