১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তপ্ত বাংলাদেশ: পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া হল বিএনপি নেতার বাড়ি, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু নিষ্পাপ শিশুর

পুবের কলম, ওয়েবডেস্ক: হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। এবার বিএনপি নেতার বাড়ি আগুন ধরিয়ে জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে বেলাল হোসেন নামে এক ব্যবসায়ী ও বিএনপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে এক নিষ্পাপ শিশুর। শিশুর আয়েশা আক্তার (৭)। পুলিশ সূত্রে খবর, বিএনপি নেতাসহ তাঁর আরও দুই মেয়ে আগুনে দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজের ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২০ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী বেলাল ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। পরিবার জানান, রাতে বেলাল তার স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাহির থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ওই আগুনে ঘুমন্ত শিশু আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়।

আরও পড়ুন: ফের হিংসার আগুন মণিপুরে, দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ১০টি বাড়িতে অগ্নিসংযোগ

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই সময় নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: গোরু চোর সন্দেহে গণপিটুনি অসমে: অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একজনের, গুরুতর আহত ৪

আরও পড়ুন: উত্তপ্ত বাংলাদেশ: হোস্টেল থেকে উদ্ধার এনসিপি নেত্রীর ঝুলন্ত দেহ, খুন নাকি আত্মহত্যা! উঠছে প্রশ্ন
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তপ্ত বাংলাদেশ: পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া হল বিএনপি নেতার বাড়ি, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু নিষ্পাপ শিশুর

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার