পুবের কলম, ওয়েবডেস্ক: ফের গণপিটুনির ঘটনা বিহারে। এর আগেও একাধিকবার গণপিটুনির ঘটনা সামনে এসেছে এখানে। ব্যাটারি চোর সন্দেহে এক মুসলিম যুবককে পিটিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বিহারের নাওদা জেলার পাক্রিবাওয়ান থানা এলাকার গাগান্তি গ্রামে। জানা গিয়েছে মৃত যুবকের নাম আজান ইমাম (২৫)।
সুদানপুর গ্রামের বাসিন্দা তিনি। জানা যায়, বুধবার মধ্যরাতে ওই যুবককে নির্মমভাবে মারধর করে কিছু মানুষ। এরপর রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহত আজান ইমামের বাবা জামির আক্তার বলেন, " আমার ছেলে ধার করা টাকা চাইতে গিয়েছিল। কিন্তু অভিযুক্তরা আমার ছেলেকে বাড়িতে নিয়ে গিয়ে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। এরপর পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সকালে তার মৃত্যু হয়।" পরিবার সূত্রে এটিকে পরিকল্পিত খুন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে কিছু লোক ঘটনা সম্পর্কে বলছে যে মৃত যুবক ট্রাক্টরের ব্যাটারি চুরি করতে এসেছিলেন। ট্রাক্টর মালিক জানান, বুধবার রাত একটার দিকে মৃত এবং চার পাঁচজন লোক ট্র্যাক্টরের ব্যাটারি চুরির চেষ্টা করছিল। তখনই শব্দ পেয়ে লোকজন চোর বলে চিৎকার শুরু করে এবং ঘটনাস্থলে অনেক লোক জড়ো হয়। সবাই পালাতে সক্ষম হলেও একজনকে তারা ধরে ফেলে এবং মারতে শুরু করে। ইতিমধ্যেই এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। এছাড়াও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ফের গণপিটুনিতে মৃত্যু মুসলিম যুবকের
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:০৪
আরও খবর
দিল্লিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড: তিন শিশুসহ মৃত অন্তত ৭, পালামে শোকের ছায়া
অন্তত ৯০ দিনের তেল মজুতের পরামর্শ সংসদীয় কমিটির
বৈদ্যুতিক গাড়িতে আগুন থেকে ভয়াবহ বিপর্যয়, ইন্দোরে বাড়ি পুড়ে মৃত অন্তত ৭
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্ক-বিতর্ক, ‘কেন্দ্রের কি মৌলিক অধিকার লঙ্ঘন হতে পারে?’—প্রশ্ন রাজ্যের
মার্কিন-ইসরাইলের ইরান-বিরোধী যুদ্ধ মুসলিম-বিদ্বেষের তীব্র বৃদ্ধি ঘটিয়েছে: বলছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের নতুন গবেষণা
মার্কিন-ইসরাইলের ইরান-বিরোধী যুদ্ধ মুসলিম-বিদ্বেষের তীব্র বৃদ্ধি ঘটিয়েছে: বলছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্কের নতুন গবেষণা
জঙ্গি যোগের অভিযোগে ১৯ বছরের ডাক্তারি ছাত্র গ্রেফতার, বড়সড় নাশকতার ছক বানচাল!
জঙ্গি যোগের অভিযোগে ১৯ বছরের ডাক্তারি ছাত্র গ্রেফতার, বড়সড় নাশকতার ছক বানচাল!
কানাডায় উন্মত্ত যুবকের হাতে আক্রান্ত ভারতীয় ছাত্র, হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু
কানাডায় উন্মত্ত যুবকের হাতে আক্রান্ত ভারতীয় ছাত্র, হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু
৩ মাসের বেশি বয়সী শিশুকে দত্তক নিলেও মাতৃত্বকালীন ছুটি বঞ্চিত করা যাবে না, সুপ্রিম কোর্ট
৩ মাসের বেশি বয়সী শিশুকে দত্তক নিলেও মাতৃত্বকালীন ছুটি বঞ্চিত করা যাবে না, সুপ্রিম কোর্ট
এলপিজি গ্রাহকদের জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক করল কেন্দ্র, অন্যথায় বন্ধ হবে কানেকশন!
এলপিজি গ্রাহকদের জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক করল কেন্দ্র, অন্যথায় বন্ধ হবে কানেকশন!
‘সামরিক অভিযানের নামে গণহত্যা’, কাবুলে হাসপাতাল হামলায় পাকিস্তানকে কড়া আক্রমণ ভারতের
‘সামরিক অভিযানের নামে গণহত্যা’, কাবুলে হাসপাতাল হামলায় পাকিস্তানকে কড়া আক্রমণ ভারতের
সর্বাধিক পাঠিত
ভাঙড়ে নতুন সমীকরণ? তৃণমূল ছেড়ে আইএসএফে যেতে পারেন আরাবুল ইসলাম
রাজ্যসভার ১১ আসনে লড়াই: নজর বিহার, ওডিশা ও হরিয়ানায়
ভোটের আগে বড় চমক সিপিআই (এম এল)-এর, বঙ্গে ১০ আসনে লড়বে লিবারেশন
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে মমতা
নির্বাচনী আচরণবিধি নিয়ে আরও আট নির্দেশ, কঠোর ভাবে মানার বার্তা নির্বাচন কমিশনের
নির্বাচনী আচরণবিধি নিয়ে আরও আট নির্দেশ, কঠোর ভাবে মানার বার্তা নির্বাচন কমিশনের
সপ্তাহের শুরুতেই স্বস্তির নিঃশ্বাস: ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি
সপ্তাহের শুরুতেই স্বস্তির নিঃশ্বাস: ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি
নির্বাচনের আগে অফিসারদের অপসারণ প্রমাণ করে যে গেরুয়া শিবির বাংলা-বিরোধী, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচনের আগে অফিসারদের অপসারণ প্রমাণ করে যে গেরুয়া শিবির বাংলা-বিরোধী, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
মার্কিন পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নীরবতা ভারতের ব্রিকস সভাপতিত্বকে দুর্বল করে তুলবে : কংগ্রেস
মার্কিন পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নীরবতা ভারতের ব্রিকস সভাপতিত্বকে দুর্বল করে তুলবে : কংগ্রেস
হরমুজ পেরিয়ে ভারতে পৌঁছল এলপিজি বোঝাই জাহাজ, স্বস্তি বাড়ল জ্বালানি সরবরাহে