পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তন। ও পনিরসেলভম বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ছেড়ে যোগ দিলেন ডিএমকে–তে। ফলে এনডিএ–র কাছে এটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে শক্তিবৃদ্ধি হল ইন্ডিয়া জোটের।
পনিরসেলভম তামিলনাড়ুর রাজনীতির পরিচিত মুখ। প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা–র ঘনিষ্ঠ হিসেবে তিনবার অস্থায়ী মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। জয়ললিতার মৃত্যুর পর এআইএডিএমকে–র অন্দরে বিভাজন তৈরি হয়। ই পালানিস্বামী, পনিরসেলভম, শশীকলা ও টিটিভি দিনাকরণ—প্রত্যেকেই আলাদা পথে হাঁটেন। এর জেরে রাজনৈতিকভাবে লাভবান হয় ডিএমকে।ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এআইএডিএমকের সব গোষ্ঠীকে একত্রিত করার চেষ্টা করছিল বিজেপি নেতৃত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও উদ্যোগী হয়েছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল। কিন্তু সেই চেষ্টায় বড় ধাক্কা দিলেন পনিরসেলভমের সিদ্ধান্ত। পালানিস্বামী আগেই স্পষ্ট করেছিলেন, পনিরসেলভমকে দলে ফেরানো হবে না। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে মতবিরোধ চলছিল। আদালতে গিয়েও বিশেষ সুবিধা করতে পারেননি পনিরসেলভম। পরে আলাদা দল গড়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়েছিলেন, তবে সাফল্য পাননি। এবার এম কে স্ট্যালিন–এর হাত ধরে ডিএমকে-তে যোগ দিয়ে নতুন রাজনৈতিক বার্তা দিলেন তিনি। তাঁর বক্তব্য, রাজনৈতিক লড়াইয়ে শক্ত অবস্থান নিতেই এই সিদ্ধান্ত।ভোটের মুখে এনডিএ-কে ধাক্কা, তিনবারের মুখ্যমন্ত্রী পনিরসেলভম ইন্ডিয়া জোটে
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭
আরও খবর
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রবিবার থেকেই মোতায়েন
বাণিজ্যিক গ্যাসের ঘাটতিতে মুম্বইয়ে বন্ধ ২০ শতাংশ রেস্তরাঁ, পরিস্থিতি খতিয়ে দেখতে কমিটি
গুরুগ্রামে নির্মীয়মাণ পাঁচিল ধসে ভয়াবহ বিপর্যয়: মৃত অন্তত ৭ শ্রমিক, আশঙ্কাজনক আরও বেশ কয়েকজন
ভোটের আগের দিন সমস্যার সমাধান হলেও ভোট দেওয়া যাবে: প্রধান বিচারপতি
ভোটের আগের দিন সমস্যার সমাধান হলেও ভোট দেওয়া যাবে: প্রধান বিচারপতি
ভোটারদের আপিল শুনবে বিশেষ ট্রাইব্যুনাল, এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ
ভোটারদের আপিল শুনবে বিশেষ ট্রাইব্যুনাল, এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ
বিচার বিভাগের ‘অবমাননা’! সুপ্রিম তোপে ক্ষমা প্রার্থনা করে পাঠ্যবই প্রত্যাহার করল NCERT
বিচার বিভাগের ‘অবমাননা’! সুপ্রিম তোপে ক্ষমা প্রার্থনা করে পাঠ্যবই প্রত্যাহার করল NCERT
ছয় বছর পর অন্তর্বর্তী জামিনে জেলমুক্ত হচ্ছেন ছাত্রনেতা শারজিল ইমাম, তবে মানতে হবে একাধিক কড়া শর্ত
ছয় বছর পর অন্তর্বর্তী জামিনে জেলমুক্ত হচ্ছেন ছাত্রনেতা শারজিল ইমাম, তবে মানতে হবে একাধিক কড়া শর্ত
ভারত সর্বদা শান্তির পক্ষধর, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন কূটনৈতিক পথেই সম্ভব: জয়শঙ্কর
ভারত সর্বদা শান্তির পক্ষধর, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন কূটনৈতিক পথেই সম্ভব: জয়শঙ্কর
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর