পুবের কলম ওয়েবডেস্কঃ জরুরি অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করেছে পাকিস্তান সরকার। এরই আওতায় ৪১টি ‘অপরিহার্য নয়, এমন বিলাসবহুল পণ্যের’ আমদানি নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নেয়। পরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব।
গত কয়েক মাস ধরেই পাকিস্তানের অর্থনীতি নিম্নমুখী। এরমধ্যে সরকার পরিবর্তন হয়েছে দেশটিতে। কিন্তু তাতে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয়নি। বরং ইতিহাসের সর্বোচ্চ দরপতনের মুখে পড়েছে দেশটির মুদ্রা। এখন প্রতি ডলার কিনতে ব্যয় হয়েছে ২০০ রুপি। এ অবস্থায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বেশকিছু অপরিহার্য নয় এমন বিলাসী পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। আমদানি নিষেধাজ্ঞার তালিকায় থাকা উল্লেখযোগ্য পণ্যগুলো হল গাড়ি, মোবাইল, ব্যক্তিগত অস্ত্র ও গোলাবারুদ, বিলাসবহুল ম্যাট্রেস ও স্লিপিংব্যাগ, মূল্যবান চামড়াজাত পোশাক ইত্যাদি। ফেডারেল মন্ত্রিসভা জানিয়েছে, দুই মাস পর এ নিষেধাজ্ঞা আবার পর্যালোচনা করা হতে পারে। এই পণ্যগুলো সাধারণ মানুষ তেমন ব্যবহার করে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এসব পণ্য আমদানি বন্ধ হলে ৬০০ কোটি ডলার সাশ্রয় হবে।’ প্রধানমন্ত্রী শাহবাজ এক টু্যইটে লেখেন, ‘বিলাসী জিনিসপত্র আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে।’বিলাসবহুল পণ্য আমদানি নিষিদ্ধ করল পাকিস্তান
ইমামা খাতুন
প্রকাশিত:
২০ মে ২০২২, ১৬:০১
আরও খবর
এই দেশে কেবল গেরুয়া থাকবে, অন্য স্বপ্ন দেখলে পাকিস্তান যেতে হবে: বিতর্কে বিজেপি নেত্রী
ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ
পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩
পাকিস্তানের সিন্ধু প্রদেশও জুড়তে পারে ভারতের সঙ্গে! ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর
পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর
নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা
নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা
পাকিস্তানের আতঙ্ক ধরিয়েছিল বিক্রান্ত: দীপাবলি উদযাপনে হুঙ্কার মোদির
পাকিস্তানের আতঙ্ক ধরিয়েছিল বিক্রান্ত: দীপাবলি উদযাপনে হুঙ্কার মোদির
পাকিস্তানের প্রত্যেক ইঞ্চি এখন ব্রহ্মোসের রেঞ্জে: পাক আস্ফালনকে সর্তক করল রাজনাথ
পাকিস্তানের প্রত্যেক ইঞ্চি এখন ব্রহ্মোসের রেঞ্জে: পাক আস্ফালনকে সর্তক করল রাজনাথ
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর