পুবের কলম, ওয়েবডেস্কঃ পুরনো ভাড়াতেই চলবে বাস।
আরও পড়ুন:
গত ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। মালিকদের দাবি জ্বালানি ও অন্যান্য জিনিসের দাম যে হারে বেড়েছে তাতে পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। যে কদিন বাস রাস্তায় নেমেছে প্রত্যেকদিন লোকসান হয়েছে বলে দাবি তাঁদের। এরই মধ্যে সরকারি ভর্তুকির আশায় রাস্তায় বাস বৃদ্ধির সিদ্ধান্ত নিল একাধিক মালিক সংগঠন।
আরও পড়ুন:
গত সোমবার পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বাস মালিক সংগঠনের বৈঠক ব্যর্থ হয়। সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় কোনভাবেই বাড়ানো হবেনা ভাড়া। গতকাল অনুদান চেয়ে পোস্টারও দেন বাস মালিকরা। অবশেষে গলল বরফ।