পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের পুণে শহরে অবৈধ বাংলাদেশি সন্দেহে ১১ জন মহিলাকে আটক করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড এবং বেশ কিছু ভুয়ো আবাসিক নথি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। সূত্রের খবর, অভিযান চলাকালীন পুলিশ মোট ২২ জন মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর দেখা যায়, তাদের মধ্যে ১১ জন বাংলাদেশের নাগরিক। গত কয়েক মাস ধরে তারা কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই পুণেতে আত্মগোপন করেছিল বলে দাবি মহারাষ্ট্র পুলিশের।
আরও পড়ুন:
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, অবৈধভাবে বসবাসকারী মহিলাদের প্রত্যেকের কাছেই ছিল ভারতীয় পরিচয়পত্র।
তাদের কাছে থাকা আধার কার্ডগুলি ভুয়ো নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল। পুণেতে বসবাসের জন্য তারা স্থানীয় কিছু জাল ভাড়ার চুক্তিপত্র ও অন্যান্য নথি ব্যবহার করছিলেন। ডেপুটি পুলিশ কমিশনার সংবাদমাধ্যমকে বলেন, "আমরা ২২ জন নারীকে আটক করেছিলাম, যাদের মধ্যে ১১ জন বাংলাদেশী বলে শনাক্ত করা গেছে। তারা গত কয়েক মাস ধরে অবৈধভাবে এই শহরে থাকছিলেন। বিষয়টি নিয়ে আমরা আরও বিশদ তদন্ত করছি।"