পুবের কলম প্রতিবেদক: পয়লা ফেব্রুয়ারি বেলা দুটো থেকে বিকাল চারটে পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই কর্মবিরতির প্রতি নৈতিক সমর্থন জানাল পশ্চিমবঙ্গের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম। জরুরি পরিষেবা বিঘ্নিত না করে যাতে ওই দুই ঘণ্টা দাবি সম্বলিত ব্যাজ পরে থাকেন, তার জন্য সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর কাছে চিকিৎসকদের এই সংগঠনের তরফে আর্জি জানানো হয়েছে।
আরও পড়ুন:
সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, 'সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আগামী পয়লা ফেব্রুয়ারি বেলা দুটো থেকে বিকাল চারটে পর্যন্ত যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, তাকে নৈতিকভাবে আমরা সংগঠনের তরফে সমর্থন জানাচ্ছি।' এ কথার পাশাপাশি তিনি বলেন, 'দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলনের পাশে আমরা আছি।' সুদ সহ সমস্ত বকেয়া ডিএ প্রদান এবং শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে স্থায়ী নিয়োগের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে শহীদ মিনারে চলছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম-ও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে।