পুবের কলম, ওয়েবডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্দিষ্ট সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। শুক্রবার নির্ধারিত হাজিরার সময়ের আগেই সকাল ১১ টা ইডি দফতরে চলে আসেন সায়নী। ইডির দফতরে প্রবেশের সময় সায়নী বলেন, 'আমি প্রচারে ছিলাম। তাঁকে ৪৮ ঘন্টার নোটিশে তলব করা হয়। আমি হাজির হয়েছি।
' সঙ্গেই তিনি জানিয়েছেন, তদন্তে সবরকম সহযোগিতা করবেন। গত মঙ্গলবার তৃণমূল যুবনেত্রীকে ইডির তরফে নোটিস পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল, শুক্রবার কলকাতায় ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে সকাল ১১টার মধ্যে হাজির হতে হবে সায়নীকে। কিন্তু তার পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। দক্ষিণ কলকাতার বিক্রমগড়ের বাড়িতেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। ইডির দফতরে সায়নীর হাজিরা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে সব জল্পনাকে থামিয়ে দিয়ে ইডি দফতরে হাজিরা দিলেন সায়নী ঘোষ। রাজ্যের শিক্ষক নিয়োগ মামলায় ইডির নজরে সায়নীর নাম উঠে এসেছে। ইডি সূত্রে খবর, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধৃত তথা তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই উঠে এসেছে সায়নীর নাম। কুন্তলের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তদন্ত করার সময় সায়নীর নাম আসে। আর সেই বিষয়েই যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে তলব করে ইডি।সব জল্পনার অবসান ঘটিয়ে, নির্দিষ্ট সময়ের আগেই ইডি দফতরে এলেন সায়নী
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
৩০ জুন ২০২৩, ০৬:২৬
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা