কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে নির্ধারিত নির্বাচনী প্রচারসভা বাতিল হয়েছে। কংগ্রেস সূত্রের দাবি, কলকাতা ও শ্রীরামপুরে সভা করার অনুমতি না পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন, কংগ্রেস প্রার্থীদের বড় সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন:
তিনি বলেন, “৮ এপ্রিল একই মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছিলেন। কিন্তু রাহুল গান্ধীর সভার জন্য আমরা অনুমতি পাইনি।
”আরও পড়ুন:
কংগ্রেস সূত্রে জানা গেছে, রাহুল গান্ধীর কলকাতা ও শ্রীরামপুরে একটি করে জনসভা করার কথা ছিল।
দুই দশক পর পশ্চিমবঙ্গে এককভাবে নির্বাচনে লড়ছে কংগ্রেস। দলটি রাহুলের সভার জন্য পার্ক সার্কাস ময়দান বা মেটিয়াবুরুজকে সম্ভাব্য স্থান হিসেবে ঠিক করেছিল।
সূত্রের দাবি, কলকাতা পুরসভা একটি প্রস্তাব পাশ করে পার্ক সার্কাস ময়দানকে রাজনৈতিক সভামুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন:
এক কংগ্রেস নেতা বলেন, “আমরা নির্বাচন কমিশনের সুবিধা অ্যাপে দেখেছি, বৃহস্পতিবার মেটিয়াবুরুজে সভার অনুমতি নেই।
”আরও পড়ুন:
রাহুলের সভা বাতিল প্রসঙ্গে রাজ্যের শিল্পমন্ত্রী এবং তৃণমূল মুখপাত্র শশী পাঁজা বলেন, জনসভার অনুমতি দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। তার বক্তব্য, “সব রাজনৈতিক দলকেই সভার জন্য সুবিধা পোর্টালে দুই থেকে সাত দিনের মধ্যে আবেদন করতে হয়। এই নিয়ম সবার জন্য প্রযোজ্য। অনুমতি কেন মেলেনি, তার উত্তর সরকার দিতে পারে না; একমাত্র নির্বাচন কমিশনই বলতে পারে।”
কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, ১৫২ আসনে ভোটের পর রাহুল গান্ধীকে কলকাতায় এনে প্রচারের নতুন পরিকল্পনা করা হচ্ছে।