আরও পড়ুন:
মধ্যপ্রদেশের ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালে ভয়াবহ ঘটনা। অভিযোগ, শিশু শল্যচিকিৎসা বিভাগে ঢুকে ইঁদুর সদ্যোজাত দুই শিশুকে কামড়ায়, এবং পরে তাদের মৃত্যু হয়। ঘটনাটি ৩০ আগস্ট রাতে ঘটে। এক শিশুর আঙুলে ও অন্যজনের কাঁধে কামড়ের দাগ দেখা যায় বলে পরিবার দাবি করেছে। রাহুল গান্ধী এই ঘটনাকে ‘‘সরাসরি হত্যা’’ বলে আখ্যা দিয়ে বলেন, রাজ্যের সরকার ন্যূনতম দায়িত্বও পালন করতে পারেনি।
তিনি প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি করে জানান, প্রতিটি গরিব পরিবার ও শিশুর পক্ষে লড়াই চলবে। তবে হাসপাতালের সুপার অশোক যাদব দাবি করেছেন, শিশুদের মৃত্যু জন্মগত জটিলতায়, কামড়ে নয়। তাঁদের ওজন ও হিমোগ্লোবিন স্বাভাবিকের চেয়ে অনেক কম ছিল। যদিও দেহে কামড়ের দাগ থাকার বিষয়টি স্বীকার করেছেন তিনি। সমালোচনার মুখে মুখ্যমন্ত্রী মোহন যাদব কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। রাহুল গান্ধী এক বার্তায় বলেছেন, ‘‘বড় কোনও গাফিলতি ধরা পড়লে বরাবর সরকার এমন বলে। কিন্তু স্বাস্থ্যক্ষেত্রকে বিভিন্ন ভাবে যত বেসরকারি সংস্থার জন্য খুলে দেওয়া হচ্ছে তত বাড়ছে এমন ঘটনা।’’ তাঁর মন্তব্য, ‘‘প্রধানমন্ত্রীর বক্তব্য কী? আমরা চুপ করে থাকব না। প্রতিটি গরিব মানুষ, প্রতিটি শিশুর পক্ষে লড়াই চলবে।’’