পুবের কলম, ওয়েবডেস্ক: ফের রেল দুর্ঘটনা বাংলায়৷ দাড়িয়ে থাকা ট্রেনে সজোরে ধাক্কা মারল রেল ইঞ্জিন। ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত শিশু-সহ ৬ জন। কোচবিহারের দিনহাটা বামনহাট স্টেশনের ঘটনা।
আরও পড়ুন:
সূত্রের খবর, মঙ্গলবার সকালে বামনহাট স্টেশনে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে শিলিগুড়ি ইন্টারসিটি (১৫৪৬৮) এক্সপ্রেসের ইঞ্জিনের দিক পরিবর্তন করা হচ্ছিল।
সেই সময় হঠাৎ করে সজোরে ধাক্কা মারে ইঞ্জিনটি। ঘটনায় ইন্টারসিটি এক্সপ্রেসের প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয়। এতে দুই শিশু-সহ চারজন যাত্রী আহত হয়েছে বলে খবর। আহতদের উদ্ধার করে রেল পুলিশ। তাদের চিকিৎসার জন্য বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় হয়েছে।