পুবের কলম,ওয়েবডেস্ক: অন্তর্বর্তী জামিন (interim bail) পেলেন রাবড়ি দেবী (rabri devi)। রেলের জমির (rail land) বিনিময়ে চাকরি ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী (former cm) ছাড়াও জামিন (bail) পেয়েছেন তাঁর দুই কন্যা মিশা ভারতী ও হেমা যাদব। স্বস্তি’তে লালুর পরিবার।
আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের অন্তর্বর্তী জামিন দিয়েছে দিল্লির আদালত।আরও পড়ুন:
উল্লেখ্য, জমির বিনিময়ে চাকরি মামলায় লালুপ্রসাদ যাদবের (lalu prasad yadav) পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে নোটিশ জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ed) ৷ রাবড়ি দেবী ও তাঁর দুই কন্যা ছাড়াও অমিত কাটওয়াল ও হূদ্যানন্দ চৌধুরির নাম ছিল সেই নোটিশে। সেই মামলাতেই চার্জশিট পেশ করে ইডি৷ দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে মামলা বিচারাধীন। ইডির চার্জশিটের ভিত্তিতেই দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে (delhi court) তলব করা হয় রাবড়ি ও তাঁর দুই কন্যাকে৷ শুক্রবারই (friday) তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷